,

বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকায়

 

 
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় ফখরুদ্দিন (৩০) নামের এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে দেশটির ভেরিবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার নিশ্চিত করেছে।নিহত ফখরুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগা বাড়ির কারী এরফান সিদ্দিকের ছেলে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ৫ম।

 

1431834583

নিহতের ভাই তাজ উদ্দিন জানান, পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ২০০৭ সালে ফখরুদ্দিন দক্ষিণ আফ্রিকায় যায়। পরে দেশটির ভেরিবার্গ শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন।গত কয়েকদিন ধরে ফখরুদ্দিনের কাছে ওই দেশের কয়েকজন সন্ত্রাসী মোটা অংকের অর্থ চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

এর জের ধরে শুক্রবার বিকেল ফখরুল ভেরিবার্গ শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল নিয়ে গাড়িযোগে ফেরার পথে সন্ত্রাসীরা তার গতিরোধ করে।এ সময় সন্ত্রাসীরা ফখরুদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে প্রথমে পায়ে, পরে বুকসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েক রাউন্ড গুলি করে চলে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ফখরুদ্দিনের মৃত্যু হয়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে