গভর্নরকে বলির পাঁঠা বানিয়েছেন প্রধানমন্ত্রী ছেলেকে বাঁচাতেই : খালেদা জিয়া
বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিং হয়নি, চুরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ব্যাংকের টাকা চুরির বিষয়টি গভর্নর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই জানতেন। তিনি (প্রধানমন্ত্রী) ছেলেকে বাঁচাতে গভর্নরকে বলির পাঁঠা বানিয়েছেন।
আজ রাতে বিএনপির জাতীয় কাউন্সিলের সমাপনী অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কলিজা ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া। শনিবার রাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের সমাপনী ভাষনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগের কলিজা ছোট বলে কাউন্সিলের জন্য আমাদের বড় জায়গায় অনুমতি দেয় নাই। আমরা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অনুমতি চেয়েছি সরকার দেয় নাই।
খালেদা জিয়া বলেন, বিএনপি নির্বাচন চায়। তবে হাসিনা মার্কা নির্বাচন না। নির্বাচন হতে হবে সুষ্ঠ ও নিরপেক্ষ। বর্তমানে হাসিনা মার্কা নির্বাচনে বিএনপি যাবে না। গেলেও জয়ী হতে পারবো না। নির্বাচন কমিশন একজন মেরুদন্ডহীন ব্যাক্তি। তাকে মানুষ এত গালাগালি করে তারপরেও পদত্যাগ করে চলে যায় না। এটাকে মানুষ মনে হয় না।
তিনি বলেন, আন্দোলনে যাব। সকলে মিলে আন্দোলন করবো। সকলে বলে আপনারা কিছু করেন। মানুষ এসব বলছে কেন ? মানুষ এ সরকারের অত্যাচারে অস্থিও হয়ে গেছে।
তিনি আরো বলেন, এরশাদ বেইমান। কখন কি করে বলা যায় না। পাগল না বেইমান। যাতে মাতাল তালে ঠিক। ৮২ সাল থেকে এরশাদের হাসিনার লাইন। তাই ৮৬ সালে এরশাদের নির্বাচনে রায় দিয়েছে।
কাউন্সিলরদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের দলে কিছু বেইমান ঢুকেছে। ১/১১ সময়ে কিছু মীর জাফর ঢুকেছে। এরাই আন্দোলন নষ্ট করে দেয়। এ জন্যই আন্দোলন সফল হয় না। ঢাকার বাহিরে আন্দোলন ঠিকই হয়েছে ঢাকায় আন্দোলন হয় নাই এটা আমরা স্বীকার করি।
খালেদা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের টাকা হ্যাক করা হয় নাই সরকারের লোকজন চুরি করেছে বলে জানান খালেদা জিয়া। টাকা চুরির ঘটনা গর্ভনর হাসিনাকে জানিয়েছে হাসিনা কিছু বলে নাই। ছেলের অপকর্মের জন্য গর্ভনরকে বলির পাঠা বানানো হয়েছে। বিদেশের পত্রপত্রিকার না আসলে টাকা চুরির ঘটনা কেউ জানতো না।
কমিটি গঠনে কোন লেনদেন চলবে না এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, কেন্দ্রীয় কমিটিতে লেনদেন হবে না। আমরা সবাইকে চিনি। ত্যাগী, যোগ্য ও সাহসী লোকদের দিয়ে কমিটি গঠন করা হবে। তৃর্ণমূল কমিটি যারা করবেন তাদেরকে বলবো ত্যাগী, যোগ্য ও সাহসী লোকদের দিয়ে কমিটি গঠন করবেন।
কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতির বক্তব্যে ভিশন’২০৩০ ঘোষণা করেন খালেদা জিয়া।
এ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, লে.জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
.banglarchokh.net











