বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন : আজ থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা শীর্ষ নিউজ, ঢাকা: প্রথম ধাপে ইউপি নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। আগামী ২২ মার্চ এই ধাপে দেশের ৭২১টি ইউনিয়নে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে যেসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সেসব ইউপিতে আজ শনিবার থেকে মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নির্বাচনী এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২২ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত।

motorpic_120683

এ বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, সাধারণ নির্বাচন উপলক্ষে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবারও তাই করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণের তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ভোটের দিনের আগের রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে।তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিল থাকবে। তা ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কিছু জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহনের চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে না বলে নির্দেশনায় বলা হয়েছে।

সড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় সচিব বরাবর পাঠানো আরেকটি নির্দেশনায় নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটের দিনের পূর্ববর্তী রাত ১২টা থেকে গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

তবে সেখানে সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা না দিয়ে শুধু লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। ইঞ্জিনচালিত ছোট নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ক্ষুদ্র নৌযান চলাচল নিষেধাজ্ঞার বাইরে রাখতে বলা হয়েছে।আগামী ২২ মার্চ প্রথম ধাপে, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে, ২৩ মার্চ তৃতীয় ধাপে,৭ মে চতুর্থ ধাপে, ২৮ মে ৫ ধাপে পঞ্চম ধাপে এবং ৪ জুন ষষ্ঠ ধাপে ভোট হওয়ার কথা রয়েছে।