বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

 বিএনপি তামাশা করছে কাউন্সিলের নামে  : হানিফ

 

 
নিজস্ব প্রতিবেদক : কাউন্সিলের নামে তামাশা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

image_256760.1424867345

হানিফ বলেন, ‘বিএনপির কাউন্সিল নিয়ে দেশের জনগণ ও দেশের মানুষের মধ্যে কোনো আগ্রহ ছিল না। কেননা কাউন্সিলের আগেই তারা নেতা নির্বাচন করেছে। বিএনপি কোন গণতান্ত্রিক দলের মধ্যে পড়ে না। তাহলে এই কাউন্সিলের গুরুত্ব কী থাকতে পারে?’
‘এর মধ্যদিয়ে বিএনপির এই কাউন্সিল তামাশায় পরিণত হয়েছে। আর এই লোক দেখানো তামাশার কাউন্সিল দেখতে যাওয়ার কোনো যুক্তি নেই’।

 

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে এসে বিএনপি বিগত দিনগুলোর খুন, হত্যা, পেট্রোল বোমাসহ সব অপরাজনীতির জন্য আজকে বক্তব্য দিয়ে জাতির কাছে ক্ষমা চাইবেন বলে জাতি এ আশা করেছিল। কিন্তু আজকের বেগম খালেদা জিয়ার বক্তব্যে আশা করার মত কিছু নেই।তিনি যুদ্ধাপরাধী নিয়ে বিএনপি ও খালেদা জিয়ার অবস্থান কী তা স্পষ্ট করেনি। এর মধ্যদিয়ে আবার প্রমাণ করল পাকিস্তানি ভাবধারা, অসুস্থ রাজনীতি ও যুদ্ধাপরাধীদের কাছ থেকে উনি বের হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি’।

 

বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকারের সাথে বিএনপির সংলাপের আহ্বান এর বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘দেশে সংলাপ হয় কোনো সংকট হলে। এখন দেশে এমন সংকট নাই যে কারো সাথে সংলাপে বসতে হবে। সংকট আছে বিএনপির মধ্যে। তাদের সংকট নিরসনের জন্য আমাদের সাথে সংলাপের কি আছে’।ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক শেষে তালিকা প্রকাশের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করেন হানিফ।

 

এবার তৃতীয় ধাপে ৬৮৫টি ইউনিয়নের মধ্যে ৬০৯টির তালিকা প্রকাশ করা হয়। বাকি ৭৬টি ইউনিয়নের প্রার্থী আগামী ২৩ তারিখের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান