,

সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পেটাল ওসি

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেলে সদরঘাট থানার ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়া ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রহিম জিল্লুরকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মারধরের পর তিনি জিল্লুরকে সস্ত্রীক আটক করে থানায় নিয়ে যান বলেও অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় জিল্লুরের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি ভাংচুরের পাশাপাশি সদরঘাট থানায় হামলা চালিয়েছে।

137826_1

পরে তারা থানা থেকে জিল্লুর ও তার স্ত্রী সাদিয়া কায়েসকে ছাড়িয়ে নিয়ে আসেন। শনিবার বিকেল ৫টায় নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ায় এ ঘটনা ঘটে।জিল্লুর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে তিনি সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। জিল্লুর নগরীর ফিরিঙ্গিবাজারের বন্দর কলোনির অভয় মিত্র ঘাট রোডের আবুল কালাম আজাদের ছেলে। মারধরের কারণে জিল্লুরের নাক ফেটে গেছে। তার মুখের বিভিন্ন স্থানে জখম দেখা গেছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাঈন উদ্দিন বলেন, ‘শনিবার বিকেলে হোটেলে অভিযান চালিয়ে জিল্লুর ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে তারা স্বামী-স্ত্রী। তাদের আটক করে থানায় নিয়ে আসার পর ছাত্রলীগের নেতাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।’স্থানীয় ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, সদরঘাট থানায় ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া বিকেলে হোটেলে জিল্লুরকে বেধড়ক পেটান।এ বিষয়ে জানার জন্য ওসি মাঈনুল ইসলাম ভূঁইয়ার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা