,

‘নরসিংহ পদক’ নরসিংদীর ৫ কৃতী সন্তানকে 

news-image

 
নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার পাঁচজন কৃতী সন্তানকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নরসিংহ পদক’ প্রদান করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)।শনিবার দিনভর নরসিংদীর পাঁচদোনাস্থ ড্রিম হলিডে পার্কে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ কৃতীর হাতে নরসিংহ পদক তুলে দেন অতিথিরা।

চলতি বছর নরসিংহ পদক-২০১৬ পেয়েছেন, মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক, শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, সমাজ সংস্কারে বিশেষ অবদানের জন্য থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা এবং সুর ও সংগীতে বিশেষ অবদানের জন্য খ্যাতনামা সংগীত সাধক ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

শনিবার পদক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম, এফবিসিসিআইয়ের পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন, প্রবীর কুমার সাহাসহ অন্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে