বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়?

1457539547লাইফস্টাইল ডেস্ক : ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়?ময়মনসিংহ প্রতিনিধি : বল তুমি আর কত দিন রবে দূরে আমায় ছেড়ে মনে মনে কল্পনাতে আসো কেন বারে বারে কেন একা ফেলে চলে গেলে দুঃখ দিয়ে না ফেরার দেশে এরই নাম কি ভালোবাসা??

সখী ভালোবাসা কারে কই সখী ভালোবাসা কারে কই হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়। দিবস-রজনী ভালোবাসা ভালোবাসা/সখী ভালোবাসা কারে কয়?

মানুষের আদ্যপান্ত লুকিয়ে থাকা সূক্ষ্ম-নিবিড় অনুভূতিগুলো যিনি সাহিত্যে, গানে বলে গেছেন অকপটে, সেই মানুষটিরও প্রশ্ন ‘ভালোবাসা কারে কয়?’

ভালোবাসা বিষয়টিই এরকম, অদ্ভুত সংবেদনশীল এক মানবিক অনুভূতি! এর অভিব্যক্তি-ব্যঞ্জনা মানুষ ভেদে, পরিবেশ-প্রতিবেশ ভেদে একেক রকম। তবে নিঃসন্দেহে সার্বজনীন।

একেক জনের কাছে ভালোবাসার অর্থ একেক রকম। সে যে রকমেই হোক, জনারণ্যে রটে গেছে আজ ভালোবাসার দিন। লোকালয় জেনে গেছে আজ ভালোবাসার দিন।

ভালবাসা নিয়ে যাযাবর তার দৃষ্টিপাতে কি বলেন ?
প্রেম আপন গভীরতায় নিজের মধ্যে একটি মোহাবেশ রচনা করে। সেই মোহের দ্বারা যাকে ভালোবাসি আমরা তাকে নিজের মনে মনে মনোমত গঠন করি। যে সৌন্দর্য তার নেই, সে সৌন্দর্য তাতে আরোপ করি। যে গুণ তার নেই, সে গুণ তার কল্পনা করি।
তাই কুরূপা নারীর জন্য রূপবান, বিত্তবান তরুণেরা যখন সর্বস্ব ত্যাগ করে, অপর লোকেরা অবাক হয়ে ভাবে, “কী আছে ঐ মেয়েতে, কী দেখে ভুললো?” যা আছে তা তো ঐ মেয়েতে নয় যে ভুলেছে তার বিমুগ্ধ মনের সৃজনশীল কল্পনায়। আছে তার প্রণয়াঞ্জনলিপ্ত নয়নের দৃষ্টিতে। সে যে আপন মনের মাধুরী মিশায়ে তাহারে করেছে রচনা।

ভালবাসা নিয়ে কবি গুরু কি বলেন ?
দিবস-রজনী ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’ সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়। সে কি কেবলই চোখের জল ? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত।
ভালবাসা নিয়ে আমার কিছু কথা

মনে মনে কল্পনাতে আসো কেন বারে বারে কেন একা ফেলে চলে গেলে দুঃখ দিয়ে না ফেরার দেশে এরই নাম কি ভালোবাসা? সখী ভালোবাসা কারে কয় সখী ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়। সখী তুমি কেন ওগো কেন বোঝনা তুমি হীনা একাকি সময় কাটে না এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা মন আজো পথ চেয়ে রয় তুমি আসবে বলেছে হৃদয় এখনো তোমার আশায় পথ চেয়ে থাকি কেন তুমি স্বপ্নে এসে দাও মিছে ফাঁকি এই বুকে আছে যত ভালোবাসা তোমায় নিয়ে পেতে ছিল স্বপ্নের বাসা তুমি যে আমার মনেরই প্রথম শেষ আশা মন আজও পথ চেয়ে রয় তুমি আসবে বলেছে হৃদয় কেন অভিমান করে চলে গেলে তুমি এ ব্যথা প্রাণে নাহি সয়।

ভালোবাসা মানে এক আবেগময় অনুভূতি! এছাড়া বেঁচে থাকা যেমন অসম্ভব, আবার এমনি এক মারণাস্ত্র যা দিয়ে জয় করা যায় সব অসাধ্য! আদিকাল থেকে ভালোবাসার প্রকৃত অর্থ খুঁজে ফিরছে সবাই? স্বয়ং রবীন্দ্রনাথ এ অনুভূতির সংজ্ঞা খুঁজে ফিরেছেন। একেক কবি-সাহিত্যিক এর একেক রকম রূপক দিয়েছেন। ভালোবাসা মানে যেখানে সব ভালোর অস্তিত্ব বিরাজ করে, ভালোবাসা মানে বিশ্বাস ও নির্ভরতা, ভালোবাসা মানেই বন্ধুত্ব, ভালোবাসা মানে কারও ওপর নির্ভর করা, বিশ্বাস ও সম্মানের একটি সম্পর্কের নাম ভালোবাসা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান