,

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬১

1458375404আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬১যমুনা নিউজ ডেস্ক : রাশিয়ার রস্তভ অন ডন শহরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৬১ জন মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৫৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। খবর বিবিসির

বিবিসি জানায়, বিমান রানওয়েতে ঠিকভাবে অবতরণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। অবতরণের সময় রানওয়েতে এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, ঝড়ো বাতাসকে এই দুর্ঘটনার একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্থানীয় মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের একজন কর্মকর্তা বলেন, যাত্রীবাহী ওই বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে ৬১ জন ছিলেন। তাঁরা সবাই মারা গেছেন।বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব