,

শুটিংয়ে আহত শাহরুখ খান

01535321বিনোদন ডেস্ক : নতুন সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান। এতে বছর চারেক আগে ‘ডন টু’ সিনেমার শুটিংয়ের সময় পাওয়া হাঁটুর চোট আবারো ভোগান্তির আয়োজন নিয়ে হাজির হয়েছে বলিউড বাদশাহর জীবনে!
টুইটারে এক পোস্টে শাহরুখ জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘ফ্যান’-এর শুটিংয়ে আহত হয়েছেন তিনি।

এর আগে এই একই সিনেমার শুটিং করার সময় গেল মে মাসে হাঁটুতে নতুন করে চোট পান শাহরুখ। টুইটার মারফত জানিয়েছিলেন সে তথ্য।

গত শনিবার শাহরুখ টুইটারে এক পোস্টে লেখেন, ‘দীর্ঘ দিন, ইনজুরি, কঠিন শুটিং।’

তবে একই টুইটে শাহরুখ এও জানান দিয়েছেন, এসব চোট তাকে থামাতে পারবে না। নিজে কাজ করে যাওয়ার প্রত্যয়ই যেন ব্যক্ত করলেন তিনি।

‘ফ্যান’ সিনেমায় শাহরুখ অভিনয় করছেন দুটি চরিত্রে- এর মধ্যে একটি সুপারস্টার শাহরুখ ও অন্যটি শাহরুখভক্ত সাধারণ এক যুবকের। ছবিটি পরিচালনা করছেন ‘ব্যান্ড বাজা বারাত’খ্যাত নির্মাতা মনীশ শর্মা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী বছরের ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা। সূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা