,

আজ থেকেই শাহজালালের নিরাপত্তায় ব্রিটিশ কোম্পানি

1_100277_106286নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বভার নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানি।

শনিবার ‘রেডলাইন অ্যান্ড কন্ট্রোল রিস্কস’ কোম্পানির সঙ্গে এ-সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। সিভিল অ্যাভিয়েশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিভিল অ্যাভিয়েশন সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনায় তদারক, স্ক্রিনিং ব্যবস্থা পরিচালনা এবং জনবল প্রশিক্ষণে যুক্ত থাকবে। আর এর মধ্য দিয়েই বিমানবন্দরের নিরাপত্তার দেখভালের দায়িত্ব যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে।

বিমান মন্ত্রণালয় ও বেবিচক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ব্রিটিশ কোম্পানি রেডলাইন তার জনবল এবং নিরাপত্তা কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জামাদির চালান ঢাকায় এসে পৌঁছেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-লন্ডন রুটকে ঝুঁকিমুক্ত রাখতে সরকার শাহজালালের নিরাপত্তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিয়েছে।

৮ মার্চ নিরাপত্তার ঘাটতির অজুহাতে ঢাকা থেকে সরাসরি কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। একই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক চিঠিতে জানিয়েছেন, ৩১ মার্চ দুদেশের সম্মত কর্মপরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদারের কাজ শুরু না হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট নিষেধাজ্ঞায় পড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা