,

এলোমেলো অস্ট্রেলিয়ার ফায়দা নিতে চায় বাংলাদেশ

photo-1458408295স্পোর্টস ডেস্ক : ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে হেরে শুরুটা ভালোভাবে করতে পারেনি স্টিভেন স্মিথের দল। টি-টোয়েন্টিতে এখনো যেন নিজেদের গুছিয়ে নিতে পারেনি অসিরা। অস্ট্রেলিয়ার এই এলোমেলো অবস্থারই ফায়দা নিতে চায় বাংলাদেশ। কোচ হাথুরুসিংহে জানালেন এমনটাই।

পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপটা এখনো অধরা থেকে গেছে অস্ট্রেলিয়ার। এবার সেই আক্ষেপ ঘোচানোর জন্য মরিয়া হয়ে আছেন স্মিথ-ওয়ার্নাররা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের ফেভারিট তকমার যথার্থতা প্রমাণ করতে পারেননি অসি ক্রিকেটাররা। সেরা দলটা বাছাই করতেও যেন কষ্টই করতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আর তাদের এই এলোমেলো পরিস্থিতির ফায়দাটাই কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সব দলের জন্যই আমাদের প্রস্তুতি একই রকম থাকে। অস্ট্রেলিয়া খুবই শক্ত প্রতিপক্ষ। কিন্তু এবার একটা বিষয় দেখছি। ওরা এখনো কম্বিনেশন দাঁড় করাতে পারেনি। যেটা সহজে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা যায় না। এটাই আমাদের সুবিধা।’

বাংলাদেশের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে। ইডেন গার্ডেনের পিচ ঠিকঠাক বুঝতে না পারাই যে এই হারের অন্যতম কারণ তা স্বীকারই করে নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে যেন এমন ভুল না হয়, সে জন্য পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন মাশরাফি ও কোচ হাথুরুসিংহে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা সময়ও পেয়েছেন বেশ কিছুদিন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি বাহিনী আরো ভালো নৈপুণ্য দেখাতে পারবেন, এমন আশা নিয়েই অপেক্ষা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

২১ মার্চ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯