,

শ্যালা নদীতে এবার কয়লাবাহী জাহাজডুবি

Jahazবাগেরহাট : সুন্দরবনের আলোচিত সেই শ্যালা নদীতে আবারো জাহাজ ডুবি হয়েছে। এবার ডুবে গেছে ‘এমভি সি-হর্স-১’ নামে কয়লাবাহী লাইটারেজ জাহাজ।

শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকার শ্যালা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।

তবে এতে হতাহতের কোনো খবর বন বিভাগ নিশ্চিত করে জানাতে পারেনি। একইভাব লাইটারেজ ওই জাহাজে কী পরিমান কয়লা, জ্বালানি তেল আর কতজন ক্রু ছিল তাও নিশ্চিত করা যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কয়লাবাহী এমভি সি-হর্স-১ লাইটারেজ জাহাজটি বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে খুলনার দিকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকায় পৌঁছালে শ্যালা নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়।

ডিএফও নিশ্চিত করেছেন, শ্যালা নদীর ওই এলাকায় একটি ডুবন্ত লঞ্চের মস্তুলে আঘাত লেগে দুর্ঘটনা ঘটেছে। তবে কার্গো জাহাজটি কী পরিমান কয়লা ও জ্বালানি তেল বহন করছিল তার নিশ্চিত করতে পারেননি বন কর্মকর্তা সাইদুল ইসলাম। তাছাড়া জাহাজে কতোজন ক্রু ছিল তাও জানা যায়নি।

বন কর্মকর্তারা জানান, কয়লাবাহী জাহাজডুবির খবর পেয়ে সুন্দরবন পূর্ব বিভাগ ও মংলা বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তারা উদ্ধার অভিযান চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে, সুন্দরবনে আবারো কয়লাবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা। সুন্দরবনের মধ্য দিয়ে সকল প্রকার নৌযান চলাচল দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।

সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম বলেন, ‘সুন্দরবনে একের পর এক জাহাজ ডুবির ঘটনার পরও সরকার এর ভেতর দিয়ে নৌযান চলাচল বন্ধ করেনি। এতে ক্ষতি ও হুমকির মুখে পড়েছে সুন্দরবন। সুন্দরবনের মধ্য দিয়ে যেন আর কোনো যৌনযান চলাচল করতে দেয়া না হয় সেজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ওটি সাউদার্ন স্টার জাহাজ ডুবে যায়। ঘটনার পরে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি শ্যালা নদীতে নৌচলাচল বন্ধ রাখার সুপারিশ করে। পরবর্তীতে আবারো শ্যালা নদীতে নৌ চলাচল উন্মুক্ত করে দেয়া হয়। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা