,

এবার ঘর ভাঙল সাবা-মুরাদের

parvezবিনোদন প্রতিবেদক : নাট্যশিল্পী সোহানা সাবা এবং নির্মাতা মুরাদ পারভেজের ঘর ভাঙল। আলাদা হয়ে গেলেন এ তারকা জুটি।

শনিবার সোহানা সাবা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতবছরের ২৭ সেপ্টম্বর থেকে আলাদাভাবে বসবাস করছেন সাবা এবং মুরাদ। শনিবার সকাল থেকেই তাদের সংসারে ভাঙনের খবর শোনা যাচ্ছিল। অবশেষে বিষয়টি নিজেই নিশ্চিত করলেন সাবা।

এ বিষয়ে সাবা বলেন, ব্যক্তিগত জীবনে আমি কী করছি, কী ভাবছি, কোথায় যাচ্ছি,পছন্দ-অপছন্দ এগুলো মানুষকে জানাতে পছন্দ করি না। তবুও বিকৃত হয়ে যাতে নোংরা কাদা ছোড়াছুড়ির সুযোগ বাইরের কেউ না পায়, আমি নিজেই আজ কিছু কথা সবাইকে বলতে চাই।

সোহানা সাবাতিনি জানান, মতের অমিল থাকায় গত ২৭ সেপ্টম্বর থেকে তারা আলাদাভাবে বসবাস করছেন। পরে নিজেরা বোঝাপড়া করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাবা বিচ্ছেদের বিষয়টি নিশ্চত করলেও এবিষয়ে মুরাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১০ সালে পারিবারিকভাবে সোহানা সাবা এবং মুরাদ পারভেজের বিয়ে হয়। বিয়ের আগে ৩ মাস প্রেমও করেছেন সাবা-মুরাদ। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের কোল জুড়ে আসে এক পুত্র সন্তান। বর্তমানে সন্তান নিয়ে মায়ের বাসায় থাকছেন সাবা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা