,

রণবীরের ফ্ল্যাটে দীপিকা!

ranbir-deepikaবিনোদন ডেস্ক : বলিউডের দুই অভিনয়শিল্পী রণবীর কাপূর এবং দিপীকা পাড়ুকোন ফের আলোচনায় চলে এসেছেন। তাদের মাঝে নাকি আবার প্রেমের সম্পর্ক জোড়া লাগতে শুরু করেছে। বিটাউনে এমনই গুঞ্জন বেশ জোড়ালো ভাবেই চলছে।

সম্প্রতি হলিউডের সিনেমা ‘ট্রিপল এক্স’ র শুটিংয়ের বিরতির মাঝে মুম্বাইয়ে ফিরেছেন দীপিকা। আর ফিরেই নাকি রণবীরের ফ্ল্যাটে গিয়েছিলে তিনি। রণবীরের সঙ্গে নাকি বেশ হাসি ঠাট্টাতেও মেতেছিলেন সদ্য হলিউডে পা রাখা এ নায়িকা।

আর তাতেই গুঞ্জন শুরু হয়েছে- পুরনো প্রেমে ফিরতে শুরু করেছেন দীপিকা-রণবীর।

তাহলে রণবীর সিং এবং ক্যাটরিনা কাইফের কী হবে?

রণবীর কাপূরের সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। পরে রণবীর সেই প্রেমের পাঠ চুকিয়ে নতুন করে প্রেমে মজেন ক্যাটরিনা কাইফের সঙ্গে।

রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনরণবীর কাপূরের সঙ্গে প্রেমের বিচ্ছেদের পর দীপিকাও প্রেমে মজেছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। পরে ক্যাটরিনার সঙ্গে আবার বিচ্ছেদে জড়ান রণবীর। আর এর পেছনেও অবশ্য দীপিকার নাম শোনা যায়।

দীপিকা এবং রণবীরের ঘনিষ্ঠতার কারণেই নাকি প্রেমে ফাটল ধরে ক্যাট-রণবীরের। কিন্তু ‘বাজিরাও মাস্তানি’র রণবীর সিংয়ের কী হবে? তার সঙ্গে তো বিচ্ছেদের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

তবে ইদানিং নাকি রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না দীপিকার। দীপিকাকে সময় দিতে পারছেন না তিনি। কিছুদিন আগে টেনিস তারকে জেকোভিচের সঙ্গে গভীর রাতে একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।

তাই বলাই যায়, কোন ডালে পা রাখছেন দীপিকা সেটা এখনও পরিষ্কার নয়। এবিষয়ে অবশ্য দীপিকার প্রেমিক রণবীর সিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা