,

ঘুষ লেনদেন বন্ধে ভারতে ‘শূন্য’ রুপির নোট

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ঘুষ লেনদেন বন্ধে শূন্য রুপি মূল্যের নোট বাজারে এনেছে ফিফথ পিলার নামের এক এনজিও।সরকারি কর্মী কিংবা নেতা-মন্ত্রী, অথবা অন্য কেউ ঘুষ চাইলেই হাতে ধরিয়ে দিন শূন্য রুপির নোট। ঘুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই এই অভিনব ভাবনা সংস্থাটির।

ja_106208

সংস্থার প্রতিষ্ঠাতা বিজয় আনন্দ বলেন, এই শূন্য রুপি নোট যদি দেশের মানুষ ঠিক মতো ব্যবহার করতে পারেন, তা হলে ঘুষের বিরুদ্ধে এক বিরাট আন্দোলন গড়ে তোলা যাবে।ফিফথ পিলার মনে করে, ঘুষ বিরোধী আন্দোলন সারা ভারতে একটা সংঘবদ্ধ আন্দোলন হিসেবে গড়ে উঠুক। কেউ ঘুষ চাইলেই তাকে শূন্য রুপির নোট ধরিয়ে দেওয়া হোক।

 

বিজয় আনন্দের মতে, যে সব সরকারি কর্মী ঘুষ নেন, তাঁরা ভয়ে থাকেন। ঘুষ নেওয়ার খবর জানাজানি হলে যে চাকরি যেতে পারে, জেলও হতে পারে, সে কথা তাঁরা জানেন। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করেন না বলে ঘুষের লেনদেন চলতে থাকে। ঘুষ চাইলেই শূন্য টাকার নোট ধরিয়ে দেওয়ার প্রবণতা যদি দেশজুড়ে বাড়তে থাকে, তা হলে ঘুষ চাইতেই ভয় পাবেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী এবং নেতামন্ত্রীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা