,

আজও তৎপর স্বাধীনতাবিরোধীরা : নৌ পরিবহন মন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে একাত্তরে নির্ভিক সৈনিকের মত জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু স্বাধীনতার এতো বছর পরও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নস্যাৎ করতে পাকিস্তানের মদদে স্বাধীনতাবিরোধী চক্র আজও তৎপর রয়েছে। এ অপশক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

2016_03_19_17_21_55_UbVe2dhOBvoZR87dljtwBbgypISbp8_original

শনিবার যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সম্মিলনী ইনস্টিটিউশনের ১২৫ বর্ষ পূর্তিতে দু’দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, ‘১২৫ বছরের এ প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার জীবন স্বার্থক। রায় বাহাদুর যদুনাথ মজুমদারের মতো লোকদের কীর্তি পৃথিবী যতদিন থাকবে ততদিন মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে।’

 

 

উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর যশোরের উপ-প্রধান রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত উপন্যাসিক নিমাই ভট্টাচার্য্য, সম্মিলনী ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর মজুমদারের ভ্রাতুষ্পুত্র প্রাক্তন ছাত্র ডা. সূর্য্য কুমার মজুমদার ও প্রাক্তন ছাত্র প্রফেসর অসিত বরণ ঘোষ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব হিমাদ্রি সাহা মনি। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলনী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার।

 

 

এর আগে, সকালে প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর তিনি রায় বাহাদুর যদুনাথ মজুমদারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে