,

শিশুর প্রাণ গেলো আশরাফুলকে দেখতে গিয়ে  

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার আশরাফুলকে দেখতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন স্কুলছাত্রী পলি আক্তার (৭)। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।বাসচাপায় নিহত স্কুলছাত্রী বড়কান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

 

2016_03_19_20_03_47_cQksr6Zw2jOIDsD0gRpv96UFUsXHF6_original

 

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে স্থানীয় একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল আসবেন এমন খবরে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রিকেট প্রেমির ঢল নামে। আশরাফুলকে দেখার জন্য স্কুলছাত্রী পলি আক্তারও ওই মাঠে যাচ্ছিল।

 

পানিউমদা রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে বোপরোয়া গতিতে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস পলিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়দের সহযোগিতায় জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা