বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটমুক্ত হচ্ছে নগরবাসী

 
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিনের জীবনযাপনে যানজট শব্দটি রাজধানীবাসীর কাছে সবচেয়ে বেশি অসহনীয়। প্রতিদিনই কোথাও না কোথাও যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। তবে ট্রাফিক বিভাগের সামান্য সুনজরই যে রাজধানীবাসীকে অনাকাঙ্ক্ষিত এই যানজট থেকে মুক্তি দিতে পারে, তার যথার্থতা দেখালেন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক বিভাগ।

2016_03_19_20_23_00_rylq0fvXD6W63VamVdmiVPq01f2zXg_original

ট্রাফিক বিভাগের প্রচেষ্টায় রাজধানীর যানজটপূর্ণ এলাকা তেজগাঁও শিল্পাঞ্চল এখন আগের চেয়ে অনেকটাই যানজটমুক্ত। লেন বিভাজনের কারণেই দ্রুত সময়ে এমনটা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের।শনিবার (১৯ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়, হাতিরঝিলসহ নাবিস্কো থেকে আফতাব নগর এবং নাবিস্কো থেকে মগবাজার রেললাইন পর্যন্ত স্থানসমূহ এখন তুলনামূলক কম যানজটপূর্ণ এলাকায় রূপান্তরিত হয়েছে।

 

শুধু তাই নয়, বাড্ডা-হাতিরঝিল সংযোগ সড়কে লেন পৃথকীকরণের ফলে এক ঘণ্টার যানজট কয়েক মিনিটে রুপান্তরিত হয়েছে। হাতিরঝিল হয়ে মগবাজারের দিকে আসতে পুলিশ প্লাজার পরে হাতিরঝিলে এখন আর আগের মতো লম্বা যানজটে পড়তে হচ্ছে না বলে বেশ কয়েক জন গাড়ি চালক জানিয়েছেন।

 

এছাড়াও মেয়র আনিসুল হকের উদ্ধার করা তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এখন বিকল্প সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কারওয়ান বাজারের জনতা টাওয়ারের রাস্তা উদ্ধারের ফলে। কাঁচাবাজারের দখলে থাকা রাস্তা থেকে প্রতিদিন দখলদারদের সরিয়ে দিচ্ছে পুলিশ। ফলে যানজটে আটকে থাকা এফডিসির রাস্তায় না গিয়ে ছোট গাড়িগুলো ট্রাক স্ট্যান্ডের রাস্তা দিয়ে কারওয়ান বাজার হয়ে ১০ থেকে ২০ মিনিটেই সোনারগাঁও পৌঁছুতে পারছে।

 

 

কীভাবে এটা সম্ভব হলো?- জানতে চাইলে ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায়  বলেন, ‘দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর সঠিক পন্থায় লেন বিভাজন করতে পারলে তা খুবই কার্যকরী হয়। সোনারগাঁওয়ের লেন বিভাজন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিকের মাঠ পরীক্ষার ফল বলা যেতে পারে।’তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ট্রাফিকের সহকারী কমিশনার (এসি) আবু ইউসুফ বাংলামেইলকে বলেন, ‘নাবিস্কো থেকে মহখালী ও গুলশান লিংক রোডে যাওয়ার জন্য পৃথক লেন করে দেয়া হয়েছে। এ কারণেই গাড়ি মহাখালীর দিকে না গেলেও গুলশান লিংক রোডে যেতে অপেক্ষা করতে হয় না।’

তিনি আরো বলেন, ‘রাস্তার খানাখন্দ তাৎক্ষণিক মেরামত করতে ভাঙা ইট-পাথর মজুদ রাখা হয়েছে। ইতোমধ্যে মেরুল বাড্ডা ও সাতরাস্তা-হাতিরঝিল সংযোগ সড়কের খানাখন্দ তাৎক্ষণিক মেরামত করা হয়েছে। জরুরি প্রয়োজনে বৈদ্যুতিক মটর কিনে রাস্তার পানি নিষ্কাশন করা হচ্ছে।’তিনি জানান, হাতিরঝিলসহ নাবিস্কো থেকে শুটিংক্লাব হয়ে আফতাব নগর এবং নাবিস্কো থেকে মগবাজারের রাস্তায় গাড়ির জন্য এখন অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় না। লেন বিভাজন, খানাখন্দ মেরামত ও বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শের কারণেই যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।

 

 

তবে রাজধানীবাসীর প্রত্যাশা ট্রাফিক বিভাগের এই উদ্যোগ শুধু তেজগাঁও এলাকায় না রেখে পুরো রাজধানীতে ছড়িয়ে দেয়ার। যাতে করে যানজটের ভয়াল থাবায় নগরবাসীর মূল্যবান সময় আর নষ্ট না করতে হয়। যাতে করে যানজটের যন্ত্রণা থেকে মুক্তি পায় পুরো নগরবাসী।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান