বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বিকৃত নেতৃত্বের কাছে কী পাবেন: মতিয়া

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলে আসা নেতা-কর্মীরা দলটির ‘বিকৃত’ নেতৃত্বের কাছে কী পাবেন নিজেদের এমন প্রশ্ন করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রচার বিষয়ক উপ কমিটি আয়োজিত ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ’ শীর্ষক সেমিনারে তিনি এ প্রশ্ন তোলেন।

51508_00

মতিয়া বলেন, সারা দেশ থেকে যারা ওখানে (বিএনপির কাউন্সিলে) সমবেত হয়েছেন, তারা যেন নিজেদের একটা প্রশ্ন করেন, তা হল- কী পাবেন এই নেতৃত্বের কাছ থেকে। বিকৃত-উন্মাদ রাজনীতির ধারক একজন দেশে বসে, অন্যজন বিদেশে বসে। এদের সম্মিলিত শক্তি দ্বারা বাংলার মানুষের কী হবে। তারা দেশকে কী দেবেন।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘ডাক্তার ভুল করলে একজন রোগী মারা যায়, আর রাজনৈতিক নেতা ভুল করলে লাখ লাখ মানুষ মারা যায়’।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লেডি লাদেন সম্বোধন করে মতিয়া চৌধুরী বলেন, ‘রাজনীতি তো মানুষের জন্য। মানুষ কে ধ্বংস করে, সভ্যতাকে ধ্বংস করে বিএনপি কী পাবে?’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামেরর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন- অর-রশিদ।সেমিনারে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বুদ্ধিজীবী ও কলামিস্ট শাহরিয়ার কবির, ব্যারিস্টার আমিরুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান