,

পাচার হওয়া তরুণী মিয়ানমার থেকে উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে পাচার হওয়া ১১ আদিবাসী তরুণীকে মিয়ানমার থেকে উদ্ধার করে শনিবার দুপুরে বান্দরবানে নিয়ে আসে ডিবি পুলিশ।পাচারকারীরা জানুয়ারি মাসে রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে তাদের অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নিয়ে যায়, পরে সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয়।

Bandorban1458376746

উদ্ধার হওয়া তরুণীদের সবার বয়স ১১ থেকে ১৯ বছর।
এ ঘটনায় গত ১১ মার্চ জেলার রোয়াংছড়ি থানায় মানব পাচার আইনে একটি মামলা করা হয়। বান্দরবান ডিবি পুলিশ মিয়ানমারের মংন্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দির থেকে তাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ির উলুবুনিয়া সীমান্ত দিয়ে শনিবার দুপুরে বান্দরবানে নিয়ে আসে। পাচার হওয়া তরুণীরা জানায়, তাদের বন্ধ ঘরে রেখে নির্যাতন করা হতো।

 

এদিকে দীর্ঘদিন নির্যাতনের শিকার তরুণীরা অসুস্থ থাকায় তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে বলে জানায় ডিবি পুলিশ। তাদের বিকেলে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হবে।গত ১২ মার্চ রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহার থেকে মানব পাচারের অভিযোগে পুলিশ উচরি ভান্তে এবং উসা থোয়াই নামে দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের বান্দরবান সদর থানায় এনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পাচারকারীদের সঙ্গে নিয়ে ডিবি পুলিশ মিয়ানমারে অভিযান চালিয়ে তরুণীদের উদ্ধার করে।

 

 

গ্রেফতার বৗদ্ধ ভিক্ষু উসিরি ভান্তে জানান, মিয়ানমারের মংন্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ধর্মীয় একটি অনুষ্ঠানে তাদের পাঠানো হয়। কক্সবাজারের উখিয়ার হুয়াইক্ষ্যং দিয়ে ওপারে মেয়েদের পাঠান তিনি।বান্দরবান ডিবি পুলিশের অফিসের ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর সহায়তায় আমরা তাদের উদ্ধার করে বান্দরবানে নিয়ে আসতে পেরেছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা