,

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের ৬ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

awamilge logoনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আওয়ামী লীগের ছয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম এর স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে তাদেরকে বহিস্কার করা হয়। এর আগে ১৫ মার্চ পাচঁজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- তেজখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী ফাইজুর রহমান ফাজিল, নূরুল ইসলাম, সফিকুল ইসলাম ফরদাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল আজিজ, ছলিমাবাদ ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ আলী ও মদন মিয়া চিশতী।
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানান, ‘যারা দলীয় মনোনয়নপত্র কিনেও দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন এমন ছয়জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। অন্য কয়েকজন বিদ্রোহী প্রার্থী দলের প্রার্থীর পক্ষে কাজ করায় দল থেকে তাদের বহিস্কার করা হয়নি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা