,

ইডেনে ইতিহাস গড়ছে ভারত-পাকিস্তান

kolkataউপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই শিরায় শিরায় উত্তেজনা।  এ ম্যাচ বিশ্বের যেকোনো স্থানেই হোক না কেন। তবে সেই ম্যাচ যদি খোদ ভারত বা পাকিস্তানে হয় তাহলে তো উত্তেজনা ও ক্রিকেট নিয়ে বৈরিতার সব সীমা ছাড়িয়ে যায়। অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের ১৯তম ম্যাচে আজ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে মাহেন্দ্র সিং ধোনি ও শহীদ আফ্রিদিরা। এ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে রয়েছে। ইডেনে ভারত ও পাকিস্তান একদিনের ক্রিকেট ও টেস্ট ক্রিকেট খেললেও আজই প্রথম টি-২০ ম্যাচ খেলছে। এদিক দিয়ে আজকের ম্যাচটি ইতিহাস-ই গড়তে যাচ্ছে বলা যায়। ইডেনে গার্ডেন্সে ভারতের বিপক্ষে পাকিস্তান বরাবরই সুবিধা পেয়েছে। ওডিঅাই ও টেস্ট ম্যাচে জয়ের দিক দিয়ে পাকিস্তানই এগিয়ে। ভারতকে এখন পর্যন্ত এই ভেন্যুতে চারটি ওডিআই ম্যাচে হারিয়েছে পাকিস্তান। অার টেস্ট ক্রিকেটে একটি ম্যাচে জয় ও একটিতে পরাজিত হয়েছে। ইডেনে ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ ওডিআই ম্যাচটি হয় ২০১৩ সালের ৩ জানুয়ারি। তিন ম্যাচ সিরিজের এ ম্যাচে নাসির জামসেদের সেঞ্চুরিতে ভারতকে ৮৫ রানে হারিয়েছিল পাকিস্তান। শুধু তাই নয়, এ ম্যাচে হারের মধ্য দিয়ে ভারত তিন বছরের মধ্যে নিজেদের মাটিতে প্রথম ওডিআই সিরিজ হারিয়েছিল দেশটির কাছে। উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ৮টায় ইডেনে টি-২০ বিশ্বকাপের ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি শুরু হবে। ভারত নিউজিল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ ৪৭ রানে হেরেছে। আর পাকিস্তান ইডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ ৫৫ রানে জিতেছে। ফলে আজকের ম্যাচে স্বভাবতই চাপে আছে স্বাগতিক ভারত। সূত্র : টাইমস অব ইন্ডিয়ার

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা