শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় : খালেদা জিয়া (ভিডিও)

khaleda-zia-p-400x256বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে দুর্নীতি-দুঃশাসন চরম আকার ধারণ করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে জনগণ যে দেশ গড়ে তুলেছিল সেই দেশের মালিকানা আজ জনগণের হাতে নেই। অথচ বাংলাদেশের সংবিধানে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি এমন একটি সমাজ ও দেশ গড়তে চায় যেখানে সবার মতামতকে প্রাধান্য দেওয়া হবে। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইন্সটিটিউটে বিএনপির কাউন্সিল উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস। অথচ তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এই সরকার জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে। তারা শুধু মুখেই গণতন্ত্রের কথা বলে। এই সরকারের কাছে জনগণের ইচ্ছা আজ উপেক্ষিত।
খালেদা জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এর পাশাপশি শিক্ষাকে কর্মমুখি ও ব্যবহারিক করা হবে। মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। গড়ে তোলা হবে বিশ্ব মানের বিশ্ববিদ্যালয়। মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিক করা হবে। বাংলার পাশাপাশি ইংরেজিতে এবং বিভিন্ন ভাষাভাষির শিক্ষাব্যবস্থঅ চালু করা হবে। যাতে যুগের সাথে তাল মিলিয়ে তারা পিছিয়ে না পড়ে।
বিএনপি চেয়ারপারসন বলেন, বর্তমান সরকারের জুলুম ও অত্যাচার বহণ করার ক্ষমতা এদেশের নেই। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা বিরোধী রাজনীতিকে দমণ করতে চায়। হত্যা, জুলুম, নির্যাতন করে বিরোধীদলকে দমণ করে রাখা হয়েছে। তবে চরম এই দুখের দিন কেটে যাবে। একটি সুষ্ঠু আলোচনার মাধ্যমে তা সম্ভব। কিন্তু এই সরকার আলোচনার সব রাস্তা বন্ধ করে রেখেছে। তাই আমি আবারও সরকারের কাছে আলোচনার আহ্বান জানাচ্ছি।
কাউন্সিল অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান প্রমূখ।
বিএনপি নেতাদের পাশাপাশি ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমূখ উপস্থিত আছেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত বিদেশে অতিথি উপস্থিত হয়েছেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিকরা উপস্থিত রয়েছেন।

https://www.youtube.com/watch?v=IhdBBvzYYUg

 

আমাদের সময়.কম