,

বিশ্বকাপে খেলে কারা কত টাকা পাচ্ছেন

photo-1458300704চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপসহ গুরুত্বপূর্ন টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী আট বছর এই হারেই পুরস্কারের অর্থ দেওয়া হবে।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরস্কারের অর্থের পরিমাণ প্রায় ৩৩ শতাংশ বেড়েছে!  মোট প্রাইজমানির পরিমাণ ১০ মিলিয়ন ডলার।এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ মার্কিন ডলার।  বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২৭ কোটি ৪৬ লাখ । আর রানার্স-আপ দল পাবে ১৫ লাখ ডলার, বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৬ লাখ।এ ছাড়া  টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলই অংশগ্রহণের জন্য বোনাস হিসেবে পাবে তিন লাখ ডলার করে। টাকায় যার পরিমাণ দাঁড়ায় দুই কোটি ৩৫ লাখ।সুপার টেনের প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৫০ হাজার ডলার। সুপার টেনের পর্ব পেরিয়ে সেমিফাইনালে  হেরে যাওয়া দুই দল পাবে ৭ লাখ ৫০ হাজার ডলার করে। টাকায় প্রায় ৫ কোটি ৮৮ লাখ।

প্রাইজমানি কে পায়?

এই প্রাইজমানির কোনো অংশই খেলোয়াড়রা পান না। এই অর্থের পুরোটাই চলে যায় সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে। তবে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারলে বোর্ড যদি বোনাসের ঘোষণা দেয়, সেক্ষেত্রে খেলোয়াড়রা তাদের বেতনের সঙ্গে ওই বোনাস পান। ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন অঙ্গীকার করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের ৪০০ শতাংশ বোনাস দেওয়া হবে।তবে ব্যক্তিগত অর্জনের জন্য পুরস্কার হিসেবে দেওয়া অর্থ খেলোয়াড়রা পান। যেমন- ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব অব দ্য টুর্নামেন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা