,

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬১

18663রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তোভ অন দনে আজ শনিবার সকালে দুবাই থেকে আসা যাত্রীবাহী জেট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা ৬১ জনের সবাই নিহত হয়েছে। বিমানে কমপক্ষে ৫৫ জন আরোহী ও ছয়জন ক্রু ছিলেন।
এএফপির খবরে জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের একজন কর্মকর্তা বলেন, ‘যাত্রীবাহী ওই বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে ৬১ জন ছিলেন। তাঁরা সবাই মারা গেছেন।’
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলে শতাধিক উদ্ধারকর্মী উদ্ধারকাজ চালাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা