,

লন্ডনে বসেই বক্তব্য রাখবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন সদ্যনির্বাচিত দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে গত কাউন্সিলের মতো এবারও সশরীরে উপস্থিত থাকতে পারছেন না। লন্ডন থেকে সরাসরি ভিডিও বার্তায় তিনি দলের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

Tarek-Zia-5

বিএনপির নবনির্বাচিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার সকালে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন খালেদা জিয়া।

২০০৯ সালের ৮ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সর্বশেষ পঞ্চম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। গত আট বছর ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই কাউন্সিলে বক্তব্য রাখেন।সূত্র জানায়, লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবারের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি কাউন্সিলরদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। কাউন্সিলের প্রথম দিকেই তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

অন্য আরেকটি সূত্র জানায়, কাউন্সিলে স্কাইপের মাধ্যমে সরাসরি কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারেন তারেক রহমান। সেখানে নেতাকর্মীরা তাকে প্রশ্ন করতে পারবেন এবং তিনিও নেতাকর্মীদের কাছে নানা কিছু জানতে চাইবেন। প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন দু’টিতে পৃথক বক্তব্য রাখবেন তারেক রহমান। প্রথমে কাউন্সিলর ও নেতাকর্মীদের উদ্দেশে এবং দ্বিতীয় সেশনে অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠকে কাউন্সিলরদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনি দলের নেতা, দল নিয়ে উনার চিন্তা-ভাবনা আছে। সুতরাং দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের উদ্দেশ্যে উনার বক্তব্য দেয়াটাই স্বাভাবিক। তবে যদি কোনো কারণে উনি বক্তব্য দিতে না পারেন, তাহলে সেটা হবে অস্বাভাবিক। কাউন্সিলর ও নেতাকর্মীরা তার বক্তব্য শোনার অপেক্ষায় থাকবেন।’

তারেক রহমান রাজনৈতিক কারণে দেশের বাইরে রয়েছেন- এমন দাবি করে তিনি আরো বলেন, ‘গত (পঞ্চম) কাউন্সিলের প্রথম অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি (তারেক) বক্তব্য দিয়েছিলেন। এবারও কাউন্সিলের প্রথম দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে। তবে তিনিই ভালো জানেন, কখন কথা বলবেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে