বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে ব্র্যাকের দুই কর্মকর্তা অপহরণ : চরম উৎকণ্ঠায় পরিবারের সদস্যরা

 
নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানে কর্মরত বাংলাদেশি বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নেওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পাবনায় অপহৃত দুই কর্মকর্তার পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই বাংলাদেশি কর্মকর্তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহৃত দুজন হলেন, আফগানিস্তানে ব্র্যাকের প্রধান প্রকৌশলী হাজি শওকত ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম খান সুমন।
অপহৃতদের মধ্যে হাজি শওকতের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার হাংরাগাড়ি গ্রামে এবং সিরাজুলের বাড়ি পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামে।

 

22c926b2e7ae5e260c3faf455553504c-56ec071de6fa9
অপহৃত সুমনের চাচাতো বড় ভাই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক আব্দুল খালেক খান অপহরনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সুমন ও তার সহকর্মী হাজি শওকত আলী অফিসিয়াল গাড়িতে কুন্ডুলিয়া প্রদেশ থেকে বাগলান যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে একটি গাড়িতে করে ৫/৬ জনের অচেনা অস্ত্রধারী তাদের গাড়িকে ব্যারিকেড দিয়ে থামান। এরপর ওই গাড়ি থেকে সিরাজুল ইসলাম সুমন (৩৮) এবং ইঞ্জিনিয়ার হাজি শওকত আলীকে (৫০) নামিয়ে তাদের গাড়িতে তুলে নিয়ে যান। শুক্রবার সকাল পর্যন্ত অপহৃতদের আর কোনও খোঁজ মেলেনি।

 

সুমনের ভাই আরও জানান, গত ১০ বছর ধরে সুমন ব্র্যাকে কর্মরত রয়েছেন। আফগানিস্তানে আছেন ৪ বছর ধরে। সেখানে তিনি আঞ্চলিক হিসাবরক্ষক হিসেবে কর্মরত আছেন। অপহরণের পরপরই সেদেশের স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তাদের মাধ্যমে দুতাবাসকেও জানানোর কথা বলে জানান সুমনের পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান