,

গ্যারান্টি দিচ্ছি গল্পটা সবাইকে মুগ্ধ করবে : নিরব

nirob-homeরফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে। প্রিমিয়ার হয়েছিল গত বছরের শেষের দিকে। ছবির নায়ক নিরব আর নায়িকা তানহা।

এ উপলক্ষেই মুখোমুখি হয়েছিলেন নিরব। ছবিটির নানা দিক নিয়ে কথা বলেছেন তিনি। আলাপের চুম্বক অংশ তুলে ধরা হলো।

ছবিটি নিয়ে আপনার প্রত্যাশা কী?

আমাদের ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শেষ হয়েছিল গত বছর। ছবির সেন্সর পাওয়াও প্রায় সাত মাস হয়ে গেল। অনেক প্রতীক্ষার পরেই মুক্তি পাচ্ছে ছবিটি। এতে দেখার মতো অনেক কিছুই আছে। তাই আমার প্রত্যাশা অনেক।

শুক্রবার ছবির মুক্তি। সারাদিনের পরিকল্পনা কী?

ঢাকার শাহীন হল, আনারকলি হলসহ যেসব হলে ছবিটি মুক্তি পাচ্ছে সব হলে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখব।

যত দূর জানি এই সিনেমাতে আপনাকে দেখা যাবে কয়েক রকম লুকে?

আমার চরিত্র ফুটিয়ে তোলাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। চরিত্রের প্রয়োজনে আরিচা ঘাটের নোংরা আবর্জনার মধ্যে শুয়ে থেকেছি। নোংরা পোশাক পরে পথে পথে ঘুরেছি। দাড়ি-গোঁফভর্তি মুখে পথে পথে ঘুরেছি। সবকিছুই ছিল অনেক কষ্টের। দর্শকরা আমাকে দেখে চমকে যাবেন।

অল্প কথায় যদি বলেন সিনেমার মূল প্রতিপাদ্য কী?

ছবিটির মূল প্রতিপাদ্য হচ্ছে প্রেম। সাধারণ মুসলিম পরিবারের ছেলের সঙ্গে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের মেয়ের প্রেমের গল্প। একজন প্রেমিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে প্রিয়জনকে হারিয়ে ফেলার পর কী কঠিন মুহূর্তের মধ্য দিয়ে দিন পার করে সেটা দেখলে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না।

সিনেমাটির তিনটি আকর্ষণীয় দিকের কথা বলুন…

প্রথমতো ‘ভোলা তো যায় না তারে’ একটি মৌলিক গল্পের ছবি। দ্বিতীয়ত প্রত্যেকটি গানই অসাধারণ। আশা রাখি অভিনয়ের মধ্যে দর্শক নান্দনিকতা খুঁজে পাবেন। এক শ’ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ ছবিটি দেখতে শুরু করলে না শেষ করে উঠতে পারবেন না।

ছবিতে আপনার বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা তানহা। কেমন অভিনয় করেছে সে?

শুরুর দিকে কিছুটা নার্ভাস ফিল করলেও খুব অল্প সময়ের মধ্যেই সেটা কাটিয়ে উঠেছে তানহা। তার অভিনয় দেখলে তাকে নতুন বলে মনে হবে না কারও। তানহা এখানে একটা হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছে।

সব শেষে দর্শকদের উদ্দেশে কী বলতে চান?

ভালো গল্পের ছবি হচ্ছে না বলে যারা হলবিমুখ হয়েছেন, অনেক দিন হলে যান না, তারা হলে গিয়ে আমাদের ছবিটি দেখুন। নিরাস হবেন না। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে