,

চটেছেন জ্যোতিকা জ্যোতি

jotiবিনোদন প্রতিবেদক : কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, আর কি চরিত্রে অভিনয় করছি। প্রবীণ-নবীন অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছ থেকেই এমন কথা শোনা যায় হরহামেশা।

একটি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ করে প্রবীণ অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলছিলেন, ‘ওরা আমাকে দিয়ে শুধু হাসি-তামাশায় করিয়ে নিলো।’

ঘুরে ফিরে একই ধরনের চরিত্রের মধ্যেই ঘুরপাক খাচ্ছে নাটক টেলিফিল্ম, চলচ্চিত্রের চরিত্রগুলো। অভিনেতা-অভিনেত্রীরাও বছরের পর বছর চলেছেন একই চরিত্রে অভিনয় করে। এমনটিই ঘটে অনেকের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে বেশ চটেছেন অনীল বাগচির একদিন খ্যাত নায়িকা জ্যোতিকা জ্যোতি।

শুক্রবার দুপুরে তিনি তার ফেসবুকে এক স্ট্যাসাসে লিখেছেন, ‘নানারকম চরিত্রে অভিনয় আমার ভালো লাগে। নানা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট ও এক্সপেরিয়েন্স ভালো লাগে। একইরকম কাজ বার বার করা আমাকে কখনই টানে না। নিজের একইরকম টিপিক্যাল ইমেজ আমার কাছে খুব সস্তা বা মেধার লিমিটেশন মনে হয়। নিজেকে নানারকম ভার্সেটাইল ক্যারেক্টারে দেখতে চাই বলে আমি শুরু থেকে কোনো নির্দিষ্ট ইমেজ বা ঘরানায় নিজেকে ফেলি নাই। আর তার জন্য কি পরিমাণ মানসিক যন্ত্রণা আমাকে পোহাতে হয় সেটা শুধু আমিই জানি।’

জ্যোতি তার স্ট্যাটাসে আক্ষেপ করে বলেন, ‘কেউ একবার টিনএজ ক্যারেক্টার করলে তখন এই ধরনের ক্যারেক্টারেই ডাকতে থাকে, বাচ্চার মা করলে সবাই তখন বাচ্চার মা ক্যারেক্টারেই ডাকতে থাকে, পশ লুকে একবার দেখলে তখন এই ধরনের ক্যারেক্টারেই ডাকতে থাকে, গরিব চরিত্রে দেখলে সবাই গরিব ধরনের ক্যারেক্টারেই ডাকতে থাকে!! এইটা কি ধরনের সিস্টেম! চিন্তা-ভাবনা- কল্পনাশক্তির এত সীমাবদ্ধতা কেন চারদিকে??? যা ভাবি, যা করতে চাই তার কিছুই হচ্ছে না এই সীমাবদ্ধতার জালে পড়ে। অথচ আমি জানি আমি কি পারি, আমি কি পড়ি, আমি কি শিখি, আমি কি চাই।’
একই ক্যারেক্টারের বৃত্ত থেকে বের হওয়ার চেষ্টা করছেন জ্যোতি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা