বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা ফাটিয়ে যৌনকর্মীকে অপহরণ

banglanews24.comনিউজ ডেস্ক : যশোরের একটি পতিতা পল্লীতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তরা নামে এক যৌনকর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে শহরের বড়বাজারস্থ ঝালাইপট্টি পতিতা পল্লীতে এ ঘটনা ঘটে।

বোমায় ঘটনাস্থলে উপস্থিত মেঘলা ও চিংড়ি নামে দুই যৌনকর্মী মারাত্মক আহত হয়েছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালের দিকে ৩/৪ জন যুবক ঝালাইপট্টি পতিতা পল্লীর রাস্তায় আসে। এ সময় তারা ওই পল্লীর গেটে দাঁড়িয়ে থাকা ৪/৫ জন যৌনকর্মীর উদ্দেশ্য করে হাতবোমা ছুঁড়ে মারে।

বিকট আওয়াজে সবাই দিকদ্বিগিক ছুটাছুটি করতে থাকে। এ সময় যৌনকর্মী অন্তরাকে হাত ধরে টানতে টানতে পল্লীর উত্তর পাশের রাস্তা দিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্বৃত্তদের বোমায় মেঘলা ও চিংড়ি নামে দুই যৌনকর্মী রক্তাক্ত জখম হয়ে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন এসে তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, মেঘলার বাঁ-পায়ে এবং চিংড়ির দুই পায়ে বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, অপহৃত অন্তরাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে কারা এই বোমা হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান