,

জোহার ব্যাপারে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

2016_03_17_19_45_56_NwfkaY12IdbUba0oijmniuezIxHgRk_800xautoনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে র‌্যাবের ছায়া তদন্ত টিমের সদস্য ও আইসিটি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিবিদ নিখোঁজ তানভীর হাসান জোহার ব্যাপারে ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম শেকৃবি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্য শেষে উপস্থিত সংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘তানভীর জোহার ব্যাপারে আমরা এখনো ঠিকভাবে বলতে পারছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিংবা তার কাছ থেকে কোনো তথ্য নেবার জন্য যদি ধরে থাকে তবে অবশ্যই প্রোডিউস করা হবে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে। তার খোঁজ পেলে আমরা আপনাদের জানাবো। কারণ, তাকে আমাদেরও প্রয়োজন।’

তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তদন্তের প্রয়োজনে আমাদের যা যা করা প্রয়োজন আমরা তা করবো। দেশে হোক বা বিদেশে হোক যারা এ কাজ করেছে কিংবা যাদের মাধ্যমে হয়েছে তাদের খুঁজে বের করবো। এবং ভবিষ্যতে যাতে না হয় সে প্রচেষ্টাও আমাদের থাকবে।’

সন্দেহভাজন কেউ আটক হয়েছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘এটা তদন্তাধীন বিষয় সুতরাং এটার ব্যাপারে আমরা পরে জানাবো।’

এছাড়া আর কাকে কাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রযুক্তি বিষয়ে আরো যারা অভিজ্ঞ তদন্তের স্বার্থে তাদের তো জিজ্ঞাসাবাদ করতেই হবে। এছাড়া, দেশে বিদেশে যেখানে যাদের প্রয়োজন আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করছি।’

তদন্ত সংস্থা এফবিআইকে কোনো চিঠি দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘শুধু এফবিআই নয় আমাদের যেখানে যা প্রয়োজন আমরা তা করবো।’

তিন দিনব্যাপী প্রথম শেকৃবি আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শাদাত উল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া। প্রিয় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সেকেন্দার আলী ও কিষাণ থিয়েটারের মডারেটর প্রফেসর ড. মো. ছরোয়ার হোসেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার রিজার্ভ চুরির বিষয়ে র‌্যাবের ছায়া তদন্ত টিমের সদস্য আইসিটি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিবিদ তানভির হাসান জোহা গতকাল বৃহস্পতিবার থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের বিষয়ে অবগত নয় পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টও (সিআইডি)। জোহার পরিবার জানায়, রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে নিখোঁজ হয়েছেন জোহা। তারা তার সন্ধানে থানায় থানায় ঘুরছেন কিন্তু পুলিশ তাতে গা করছে না। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা