,

নাসিরনগরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

download (51)আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত ও সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক,ঢাকা বারের আওয়ামী আইনজীবী পরিষদের সহ-সমাজ কল্যান সম্পাদক এডভোকেট লিয়াকত আলীর পিতা সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ অন্তর আলী বিরুদ্ধে ফেসবুকসহ সাম্প্রতিক কালে কতিপয় মহল কর্তৃক বিভিন্ন মিথ্যা,অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকালে নাসিরনগর-মাধবপুর চৈয়ারকুড়ি বাজার সড়কের সামনে মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী ,সমর্থক ও সাধারণ  মানুষের  অংশগ্রহনে  মানববন্ধন বিকাল ৪টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গোর্কণ সৈয়দ ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় যুবলীগ সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে আনোয়ার
হোসেন জয়ের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নওশাদ উল্লাহ,সৈয়দ মোহাম্মদ শাহীন,হুমায়ুন রেজা চৌধুরী,বিদ্যুৎ কান্তি দেব,আতিকুর রহমান খসরু,আমিনুল ইসলাম বেলায়েত,ফয়েজ আহমেদ,মোঃ জলিল, বিশিষ্ঠ মুরব্বী অবিনাস দাস,নারায়ন দাস,দেবেন্দ্র দাস,নাছির আহম্মেদ,এডভোকেট লিয়াকত আলী,আবদুর রাজ্জাক ও রিয়াজুল ইসলাম বকুল প্রমূখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা কতিপয় মহল কর্তৃক বিভিন্ন মিথ্যা,অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ,নিন্দা জানিয়ে বলেন তৎকালীন আওয়ামীলীগ নেতা সৈয়দ সারোয়ারের নেতৃত্বে ৬৬ সাল থেকে আলহাজ্ব মোঃ অন্তর আলী আওয়ামীলীগ পরবর্তী সময়ে বাকশালের কর্মী হিসেবে কাজ করেন । উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর স্মারক লিপিতে এলাকার মুক্তিযুদ্ধের সকল জনগনের মতামতের ভিত্তিতে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।

https://www.youtube.com/watch?v=YQUoiQGcD10

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা