,

স্মার্ট হতে এড়িয়ে চলুন সাতটি বিষয়

Portrait of businesswoman, smiling

লাইফস্টাইল ডেস্ক : কে না চায় স্মার্ট হতে। সবাই নিজেকে মানুষের স্মার্টভাবে উপস্থাপন করতে চায়। তবে কিছু কিছু কাজ এমন করে বসে যা তাকে স্মার্ট হতে দেয় না। আসুন জেনে নিই এমন সাতটি বিষয় স্মার্ট হতে হলে আপনাকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে।

পূর্বধারণা

আবেগের দিক থেকে যারা স্মার্ট, অর্থাৎ আবেগকে যারা বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, তারা পূর্ব ধারণাকে গুরুত্ব দেন না৷ তাদের জানার কৌতূহল থাকে৷ ফলে অজানা বিষয়ে আগেভাগে মন্তব্য না করে তা জানার চেষ্টা করেন তারা৷ খোলামনে প্রশ্ন করেন এবং অন্যের প্রশ্ন শোনেন, ফলে নিজেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরতে পারেন৷

নেতিবাচকতা

মনস্তাত্ত্বিকরা দেখেছেন, আবেগের দিক থেকে যারা স্মার্ট তাদের ‘ইকিউ’, অর্থাৎ ‘ইমোশনাল কোশেন্ট’ বেশি থাকে৷ যাদের ইকিউ বেশি, তারা বেশির ভাগ সময়ই ইতিবাচক৷ নেতিবাচকতাকে তারা গুরুত্ব দেন না৷ তাদের সম্পর্কে অন্যের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেও তারা নিজের ওপর প্রভাব ফেলতে দেন না৷

অন্যের আবেগের গুরুত্ব

যাদের ইকিউ বেশি, তারা কখনও অন্যের আবেগকে অগ্রাহ্য করেন না৷ সহকর্মী বা ক্রেতার অনুভূতি বোঝার সামর্থ্য কর্মক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ করে তোলে৷

পরিবর্তন

উচ্চ ইকিউসম্পন্ন মানুষ পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে বরং স্বাগত জানান৷ জীবনে পরিবর্তনের গুরুত্ব তারা অনুধাবন করতে পারেন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে সহজেই মানিয়ে নেন৷

নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা

উচ্চ ইকিউসম্পন্ন মানুষ নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সবসময় সচেতন৷ তাঁরা বুঝতে পারেন, সীমাবদ্ধতা কখনই উন্নতির পথে অন্তরায় নয়৷ কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কেও তাই তারা সচেতন৷ ফলে কোন কোন জায়গায় নিজের উন্নতি দরকার, তা নিয়ে ভেবে উন্নতির উপায়ও বের করে নেন তারা৷

ভুল থেকে শিক্ষা না নেয়া

নিজের ভুল থেকে শিক্ষা নেয়া খুবই দরকার৷ উচ্চ ইকিউসম্পন্ন মানুষ ভুল থেকে শিক্ষা নিতে পারেন৷ ফলে কর্মোদ্যম অটুট থাকে তাদের৷ কোনো কাজ সবসময়ই একেবারে নির্ভুলভাবে করা সম্ভব নয় এবং সব ক্ষেত্রে চূড়ান্ত দক্ষতা অর্জনও অসম্ভব – এটা জানেন বলেই হয়ত তারা ভুল থেকেও শেখেন৷

কর্মজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য

উচ্চ ইকিউসম্পন্ন মানুষের কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা টানায় দক্ষতা থাকে৷ তাঁরা সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকেন না৷ পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষার গুরুত্ব বোঝেন বলে কাজের বাইরেও তাদের আগ্রহের একটা জগত থাকে৷ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস তাদের সুস্থ জীবনেরও নিশ্চয়তা দেয়৷

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট