,

ঘোড়া পিটিয়ে গ্রেপ্তার হলেন বিজেপি সাংসদ

horse_106123আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের ঘোড়াকে লাঠি দিয়ে মেরে গুরুতর আহত করার অভিযোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরখন্ডে এ ঘটনা ঘটে । খবর বিবিসির।

খবরে বলা হয়, বিজেপির সাংসদ গণেশ যোশী তার হাতের লাঠি দিয়ে ‘শক্তিমান’ নামের ঘোড়াটিকে এমনভাবে মারেন যে ঘোড়াটির একটি পা কেটে ফেলতে হয়।

পশু চিকিৎসকরা জানান, ঘোড়াটির পায়ের আঘাত এতই গুরুতর ছিল যে পা কেটে ফেলা ছাড়া তাদের উপায় ছিল না।রাজ্যের পুলিশ জানায়, এই ঘটনায় তারা আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছেন। তবে গণেশ যোশী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

যোশী অভিযোগ করেন, তিনি ঘোড়াটিকে মারছেন বলে যে ছবি টেলিভিশনে দেখানো হয়েছে, তাতে আসলে আগের ফুটেজ ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই।

বিজেপির নেতা আরও বলেন, কেউ জিন ধরে টান দেয়ার পরই ঘোড়াটি পড়ে যায় এবং এটির পা ভেঙে যায়।উত্তরখন্ডের রাজধানী দেরাদুনে সোমবার যখন বিজেপি এক বিক্ষোভ করছিল তখন ঘোড়াটির ওপর হামলার ঘটনা ঘটে। উত্তরখন্ড রাজ্য সরকার জানায়, ঘোড়াটির চিকিৎসায় তারা সম্ভাব্য সবকিছু করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা