,

‘খোঁজ মিলছে না’ তানভীরের

2faac71374890d84228e92b996782f27-Untitled-3নিজস্ব প্রতিবেদক : জোহানিখোঁজের প্রায় দুই দিন পরও ‘সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ’ পরিচয় দেওয়া তানভীর হাসান জোহার ‘সন্ধান পায়নি’ পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরিও হয়নি।
আজ শুক্রবার তানভীরের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত থেকে তানভীরের সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, কীভাবে আছেন, তা তাঁরা জানেন না। তিনি অভিযোগ করেন, তানভীরের সন্ধানে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা তা গ্রহণ করেনি। তাঁরা এখন তানভীরের ফিরে আসার অপেক্ষায় আছেন।
যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনায় তানভীর নিজেকে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ পরিচয় দিয়ে গণমাধ্যমে বিভিন্ন মতামত দেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তানভীরের সঙ্গে আইসিটি বিভাগের কোনো সম্পর্ক নেই। এরপর গত বুধবার রাতে কচুক্ষেত এলাকায় অজ্ঞাত কয়েকজন তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা