,

আল্লাহর নামের প্রশংসা করলেন মোদি

 
আন্তর্জাতিক ডেস্ক : ইন্ডিয়ার সৌজন্যেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে। এর মধ্যে কোনোটির সঙ্গে সহিংসতার সম্পর্ক নেই। গতকাল বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে বিশ্ব সুফি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

76a4b32bbebec6d654b49656dae0cc0b-4

চার দিনের এই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেন মোদি। পাকিস্তানের নাম উল্লেখ না করে তিনি বলেন, সীমান্তে সুফিবাদের চেতনা থাকলে, সন্ত্রাসবাদের হিংস্র শক্তি না থাকলে, এই অঞ্চল পৃথিবীর স্বর্গে পরিণত হতো। সুফি আমির খসরু এ কথাই বলে গেছেন।

 

মোদি বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের বিভক্ত ও ধ্বংস করছে।’ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলো মানববাদের মূল্যবোধের সঙ্গে অমানবিক শক্তির লড়াই।মোদি বলেন, এখন সন্ত্রাসবাদ ও উগ্রবাদ সবচেয়ে ধ্বংসাত্মক হয়ে উঠেছে। এই সময়ে বিশ্বে সুফিবাদের দর্শনের প্রাসঙ্গিকতা রয়েছে।

 

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের প্রসার ঘটছে। বাড়ছে হতাহতের সংখ্যা। গত বছর ৯০ টির বেশি দেশে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসবাদ জীবনযাত্রার ধরন বদলে দিচ্ছে বলেও উল্লেখ করেন মোদি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা