,

শিশু হত্যা বন্ধ হবে প্রধানমন্ত্রীর কথা শুনলেই

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলে দেশে শিশু নির্যাতন ও হত্যা বন্ধ করা মোটেও দীর্ঘ সময়ের ব্যাপার না।’একই সঙ্গে তিনি নির্যাতন ও হত্যা বন্ধে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে উক্তি করেছেন তার বাস্তবায়ন চেয়েছেন।

1327e26c9e06ce768bccc64f8e8a6f92

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাঘর ঢাকা মহানগর আয়োজিত দেশজুড়ে অব্যাহত শিশু হত্যা বন্ধ করার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে শিশু নির্যাতন ও হত্যাকে বর্বরতা, অমানবিক, পাশবিকতা বলে উল্লেখ করার পাশাপাশি এর সঙ্গে যারা যুক্ত তাদের স্থান বাংলাদেশে থাকতে পারে না বলে বক্তব্য দিয়েছিলেন।

 

শিশু নির্যাতন ও হত্যার বিচারে রাষ্ট্রের এক ধরনের ঢিলে-ঢালা ভাব প্রত্যক্ষ করা যাচ্ছে উল্লেখ করে ড. মিজান বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি আমাদের মাঝে বাসা বেঁধেছে। শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িতরা আইনের আওতায় ও বিচারের অধীনে না আসায় সে সংস্কৃতি আরো বিকশিত হচ্ছে।’হত্যার ক্ষেত্রে সারা দেশে জনমত তৈরি হওয়ায় রাষ্ট্র চাপে পড়ে দ্রুত বিচার করতে বাধ্য হয়েছিল এমন মন্তব্য করেন তিনি।

 

শিশু হত্যার মত বর্বরতা বন্ধে সব শিশু হত্যায় রাষ্ট্রকে রাজন ও রাকিব হত্যাকাণ্ডের মত দ্রুত বিচারের পদক্ষেপ নেয়ার পরমর্শ দেন জাতীয় মানবাধিকার কমিশনের এ চেয়ারম্যান।সারা দেশে শিশু হত্যা ও নির্যাতন যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে তার প্রতিবাদ ও রাষ্ট্র এবং সরকারের দৃষ্টি আকর্ষণে মানবাধিকার কমিশন এ মানববন্ধনে সংহতি-সম্পৃক্ততা প্রকাশ করছে।

তুর্কি হত্যায় যার দিকে অঙ্গলি নির্দেশ করা হচ্ছে সে অভিযুক্তকে বিচারের আওতায় আনা হলেও রাষ্ট্র এ ব্যাপারে একটি বার্তা দিতে পারতো বলে মনে করেন তিনি।ডেপুটি গর্ভনর নিয়োগে সার্চ কমিটির উদ্দেশ কী জাতি সে সম্পর্কে জানতে চায় বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

 

 

মানববন্ধনে কেন্দ্রীয় খেলাঘর আসরের ঢাকা মহানগর সভাপতি সোমেন পোর্দারের সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন ড. মাহফুজা খানম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর, প্রেসিডিয়াম সদস্য ডা. আবু সাঈদ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক তৌহিদ রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা