,

কাউন্সিলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি : রিজভী

 

 

নিজস্ব প্রতিবেদক : “সাধারণ মানুষের মধ্যে বিএনপির কাউন্সিলকে ঘিরে ব্যাপক প্রভাব পড়েছে। এ কাউন্সিলকে ঘিরে সারাদেশের নেতাকর্মী ও কোটি কোটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কাউন্সিল সফল করতে গঠিত সকল উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে।”

rijvivai_ruhul_kabir_bmp_105181_3846

শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এসব কথা বলেন।রিজভী বলেন, “শঙ্কিত ছিলাম শুধুমাত্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সংকুলান হবে কি না? শুরু থেকেই আমরা কাউন্সিলের জন্য বিআইসিসিসহ তিনটি স্থান বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করলেও সরকার তা নিয়ে গড়িমসি শুরু করে। যাই হোক শেষ পর্যন্ত গতকাল (বৃহস্পতিবার) আমাদের প্রত্যাশা অনুযায়ী কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি দেওয়ায় যথাযথ কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

 

তিনি বলেন, “সারাদেশ থেকে যেভাবে নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দলের চেয়ারপারসনের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তাতে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পরিবেশ জমজমাট হয়ে উঠছে। প্রত্যাশা অনুযায়ী নেতাকর্মী সমবেত হয়ে কাউন্সিল সফলভাবে সম্পন্ন হবে- এমনটাই উপলব্ধি করতে পারছি। এ কাউন্সিল সফলতার সাথে সম্পন্ন হয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি।”

 

তিনি আরো বলেন, “ভঙ্গুর গণতন্ত্রের এ দেশে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে দেশের সংগ্রামী মানুষ যে আজ ঐক্যবদ্ধ এবং বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল তা ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশরক্ষার আন্দোলনে সাড়া দিয়ে দেশের সর্বস্তরের জনতা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন সফল হবে, মানুষ ফিরে পাবে গণতন্ত্র, তাদের বাক স্বাধীনতা।”

 

রিজভী বলেন, “আসন্ন কাউন্সিলের মাধ্যমেই বিএনপি আরও এক ধাপ শক্তিশালী সংগঠন হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবে। মানুষের এ প্রত্যাশা পূরণ করতেই বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল একটি যুগান্তকারী রাজনৈতিক ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে।”এ সময় কাউন্সিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

 

স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটির সদস্য, জেলা, উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগরের সভাপতিও সাধারণ সম্পাদকরা কাউন্সিলর হতে পারে বলেও জানান রিজভী।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা