,

পদ থেকে নিষ্ক্রিয়দের ঝরে পড়া উচিত : মাহবুবুর রহমান

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, “আগামীকাল দলের কাউন্সিলে লক্ষাধিক মানুষের উপস্থিতির পাশাপাশি তৃণমূল নেতাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। স্থানীয় কমিটিসহ নির্বাহী কমিটিতে নতুন মুখ দেখা যাবে। যারা নিষ্ক্রিয় তাদের ঝরে পড়া উচিত। তারা পদ দখল করে কিছুই করতে পারেনি।”

mahbuburRahman-1427807732

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, “কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনের পর সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা হবে। ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরিসহ সরকারের যেসব অগ্রহণযোগ্য কর্মকাণ্ড আছে, কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করে সেসবের বিরুদ্ধে আন্দোলন জোরালো করা হবে।”

 

এসময় অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনে উপদেষ্টা ব্যারিস্টার আহমেদ আলম খান, ব্যারিস্টার হায়দার আলী, জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান, ন্যাপ মহাসচিব এম গোলাম মুস্তফা ভূঁইয়া, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা