বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্ত হচ্ছে উগ্রবাদ-জঙ্গিবাদ বিরোধী বক্তব্য বিএনপির ঘোষণাপত্রে

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার রাতে বিএনপির বর্তমান স্থায়ী কমিটি`র বৈঠকবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষণাপত্রে নতুন করে যুক্ত হচ্ছে উগ্রবাদ-জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী বক্তব্য। এ বিষয়গুলোতে জাতিকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ঘোষণাপত্রে নতুন প্যারা যোগ করা হবে। পাশাপাশি ভাইস চেয়ারম্যানের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ৩৫ করা হবে। চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির মান বাড়িয়ে পার্টির উপদেষ্টা কমিটির মানবৃদ্ধি করার প্রস্তাব পাশ হয়েছে বিএনপির বর্তমান স্থায়ী কমিটির শেষ বৈঠকে। বৈঠকে অংশ নেওয়া একাধিক স্থায়ী কমিটির সদস্য বাংলা ট্রিবিউনকে এসব পরিবর্তন বিষয়ে নিশ্চিত করেছেন।

ff533c24d8588518864ed65236722dfa-56eb0cd16fb4c
বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় শুরু হয়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত স্থায়ী কমিটির এ বৈঠক চলে। বৈঠকে গঠনতন্ত্র সংশোধন নিয়েই আলোচনা হয় বেশি। এছাড়া আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলের অগ্রগতি ও কাজের সর্বশেষ আপডেট দেওয়া হয় বৈঠকে।বৈঠকসূত্রে জানা যায়, এবারের কাউন্সিলে সবচেয়ে বড় দিকটিই থাকবে গঠনতন্ত্র সংশোধন। এর মধ্যে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদ নিয়ে পরিষ্কার বক্তব্য রাখা হবে। পাশাপাশি এ সম্পর্কে দলীয় অবস্থান ও এর নেতিবাচক দিক সম্পর্কে অবহিত করে জাতিকে সজাগ থাকার আহ্বানও জানানো হবে। এছাড়া ক্ষুদ্রঋণ নিয়েও বক্তব্য গঠনতন্ত্রে যোগ করা হবে বলে নিশ্চিত করেছেন বৈঠকে অংশ নেওয়া সূত্র।যদিও বৈঠক থেকে বেরিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, মাত্র দুদিন অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান