,

আতিউর দিল্লিতে ব্যস্ত ছিলেন জলবায়ু পরিবর্তন নিয়ে !

 

 

নিজস্ব প্রতিবেদক : দিল্লিতে ‘অ্যাডভান্সিং এশিয়া কনফারেন্সে’ বক্তৃতা করছেন ড. আতিউর রহমানবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০০ মিলিয়ন ডলার লুট নিয়ে যখন গোটা দেশজুড়ে তোলপাড় চলছে, তখন কেন্দ্রীয় ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর ড: আতিউর রহমান ভারতে জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে আইএমএফের সেমিনারেই ব্যস্ত ছিলেন। তিনদিনের দিল্লি সফরে ভারত ও এশিয়ার নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বা ডেপুটি গভর্নরদের সঙ্গেই তার আলাপ হয়েছে,কিন্তু কাউকে তিনি কোনওভাবেই আঁচ করতে দেননি দেশে তিনি কত বড় বিপদ ফেলে এসেছেন।

B1-20140206-mahmudOpu-dt0143
তবে আতিউর রহমানের এই সফর নিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও একেবারেই উদাসীন ছিল। ‘অ্যাডভান্সিং এশিয়া : ইনভেস্টিং ফর দ্য ফিউচার’ নামে ভারত সরকার ও ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের (আইএমএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভাতেই যোগ দিতে এসেছিলেন আতিউর রহমান। ভারত সরকারের আতিথ্যে দিল্লির বিলাসবহুল তাজ হোটেলেই ছিলেন তিনি।

 
কিন্তু সচরাচর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বা ক্যাবিনেট মন্ত্রীদের মতো বড় মাপের ভিভিআইপিরা ঢাকা থেকে দিল্লি এলে হাইকমিশনের যে ধরনের তৎপরতা দেখা যায়,বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং বিতর্কের পটভূমিতে এবারে তার লেশমাত্র দেখা যায়নি। এমন কী দূতাবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে যে ছবিগুলো অন্তত পোস্ট করা হয়,এবারে বাংলাদেশ হাইকমিশন সে কাজটিও করেনি।

 
সোজা কথায়,কোণঠাসা গভর্নর দিল্লি সফরের দিনগুলো কাটিয়েছেন বাংলাদেশ সরকারের প্রোটোকল অফিসারদের বৃত্তের বাইরে,তার ব্যাংকিং দুনিয়ার কাউন্টারপার্টদের সঙ্গেই। আইএমএফ-এর চেয়ারপারসন ও সাবেক ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান ল্যাগার্ডও এই আলোচনা সভায় যোগ দিতে দিল্লিতে এসেছিলেন। তার সঙ্গেও কথা হয়েছে ড: আতিউর রহমানের। কিন্তু তিনি দেশে ফেরার পর পরই যে পরিস্থিতিতে তাকে পদত্যাগ করতে হয়েছে, তা জেনে একেবারে তাজ্জব হয়ে গেছেন দিল্লিতে ভারতের কর্মকর্তারা।

 
‘অ্যাডভান্সিং এশিয়া’ সেমিনার আয়োজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের এমন এক উচ্চপদস্থ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে সেদিন বলছিলেন, ‘ড: আতিউর রহমানকে দেখে মনে হয়েছিল একেবারে বিজনেস অ্যাজ ইউজুয়াল। তার শিয়রে যে এত বড় বিপদ ঘনিয়ে আসছে,তিনি নিজে নিশ্চয় টের পেয়েছিলেন, কিন্তু আমাদের কাউকে বিন্দুমাত্র বুঝতে দেননি!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা