,

বনানীতে গ্যাসলাইন বিস্ফোরণ ওয়াসাকে দোষ দিয়ে দায় এড়াতে চায় তিতাস

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তিতাস। কারও দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে তিতাস রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ওয়াসাকে দায়ী করেছে।

c1f73d1ddf456ece150a086acc1ae56d-56ebcbe226686
বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২ টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বরের ছয়তলা ভবনের চারতলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির সামনের রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে। খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসলাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তিতাসের গ্যাস লাইনের বিষয়ে অভিযোগ দিয়েছিলেন বাসিন্দারা।
বাসাটির মালিক শামসুল আলম বলেন, গত তিন দিন ধরে গ্যাসের লাইন ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে বলে তারা তিতাস গ্যাসে অভিযোগ করেছেন। গতকালও তিনবার তারা তিতাসে অভিযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। অভিযোগের পরই বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
বনানীতে গ্যাসলাইনে বিস্ফোরণএ বিষয়ে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ সাংবাদিকদের বলেন, বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। তিতাস গ্যাসের অভিযোগকেন্দ্র থেকে যিনি শ্রমিক পাঠানোর কথা বলেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

তবে তিনি ওয়াসার দিকে অভিযোগ দেওয়ার চেষ্টা করে জানান, গ্যাসের লাইন ফুটো হওয়ার কথা ওয়াসা তাদের জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া যেত। তবে বিষয়টি তদন্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা