,

জামায়াত নেতা গ্রেফতার বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ

 

 

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার জামায়াতের নায়েবে আমীর নূর মোহম্মদকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ শহরের দিশারি ইনস্টিটিউট থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম, সালফিউরিক অ্যাসিড, ব্লাস্ট পাউডার, হাইড্রোজেনসহ অসংখ্য সার্কিট। নূর মোহাম্মদ ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত নিয়ামত আলী ছেলে।

Jhenidah-arrest1458282920
ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন সংবাদ সম্মেলনে জানান, ৩ মার্চ নূর মোহম্মদের স্ত্রী সদর থানায় একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, ২ মার্চ শহরের নতুন হাটখোলা রোড থেকে তার স্বামী নিখোঁজ হয়েছেন। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত শুরু করে। গোপন সূত্রে পুলিশ খবর পারে- নূর মোহম্মদ সাতক্ষীরা জামায়াতের আমির আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে আছেন।

 

বৃহস্পতিবার রাতে পুলিশ সাতক্ষীরা আবাদেরহাট এলাকায় অভিযান চালিয়ে নূর মোহম্মদকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঝিনাইদহ শহরের দিশারি ইনস্টিটিউট থেকে ১৫টি বোমা, ৪৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।পুলিশ সুপার আরো জানান, তার বিরুদ্ধে দুটি নাশকতার মামলা বিচারাধীন আছে। নূর মোহম্মদ ঝিনাইদহ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা