,

স্বামীর কারাদণ্ড, স্ত্রীর অশ্লীল ভিডিও নেটে 

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় স্ত্রীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানো ও ভয় দেখিয়ে যৌতুক দাবির মামলায় স্বামীকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। পাশাপাশি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা এফআইআরের নির্দেশের প্রেক্ষিতে বুধবার থানা পুলিশ তা আমলে নিয়ে মামলা রেকর্ড করে।

2015_10_14_21_55_54_H7GhyDuFSlZJpwVNWWisx7jJIrmNNP_original

পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা সানজিদা পারভিন চুমকি নামে এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার পৌরসদর বীরপাকুন্দিয়া বড়বাড়ি গ্রামের লিয়াকত আলীর প্রবাসী ছেলে এরশাদ মিয়ার। এক পর্যায়ে ২০১৩ সালের ৫ ডিসেম্বর কিশোরগঞ্জ নোটারী পাবলিকে ৬ লাখ টাকা কাবিন রেজিস্ট্রির ঘোষণায় এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তারা।

 

সংসার জীবনে স্ত্রীর অসংখ্য অশ্লীল ছবি ও ভিডিও কৌশলে মুঠোফোনে ধারণ করে রাখে স্বামী। অতঃপর কিছুদিন থেকে সেগুলো (অশ্লীল ভিডিও) ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী এরশাদ। পাশাপাশি তালাক দেয়ারও ভয় দেখানো হয় চুমকিকে।

 

এ পরিস্থিতিতে বাবার বাড়ি থেকে দাবিকৃত টাকা আনতে অস্বীকার করে চুমকি। এতে ক্ষিপ্ত হয়ে এরশাদ মিয়া গত ১৮ ফেব্রুয়ারি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে স্ত্রীকে।এ ঘটনায় চুমকির বাবা কামরুল হাসান গোলাপ বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলা করলে পুলিশ নির্যাতনকারী স্বামী এরশাদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

অপরদিকে, গ্রেপ্তারের আগেই এরশাদ স্ত্রীর নামে ভুয়া আইডি চালু করে অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তা জানতে পেরে স্ত্রী সানজিদা পারভিন চুমকি বাদী হয়ে ৩ মার্চ স্বামী এরশাদ মিয়াকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে আদালতে অভিযোগ করেন।
আদালতের নির্দেশে বুধবার পাকুন্দিয়া থানা পুলিশ মামলাটি এফআইআর করে।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, অভিযুক্ত এরশাদ মিয়া যৌতুক মামলায় জেলহাজতে আটক আছে। তথ্য প্রযুক্তি আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা