,

‘জাপা শক্তিশালী কাউন্সিলে প্রমাণ করতে হবে ’

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১৬ এপ্রিল জাতীয় পার্টির কাউন্সিল। দলকে সুসংগঠিত করে কাউন্সিলেই প্রমাণ করতে হবে জাতীয় পার্টি শক্তিশালী।পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে বুধবার কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটির সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

2210001276407a32373f74b5866d3218

জি এম কাদের বলেন, জনগণ জাতীয় পার্টির নয় বছরের শাসনামলের কথা এখনো ভোলেনি। নয় বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, বিগত সব সরকার মিলে তার আংশিক করতে পারেনি। জাতীয় পার্টির এই উন্নয়নের ইতিহাস দেশবাসীর কাছে তুলে ধরতে হবে।
তিনি বলেন, বড় দুই দলের ব্যর্থতায় জনগণ তাদের দিকে তাকিয়ে আছে। জনগণ আবার ক্ষমতায় দেখতে চায় জাতীয় পার্টিকে। এই প্রত্যাশা পূরণে দলকে সুসংগঠিত করতে হবে।

সভায় জাতীয় পার্টির মহাসচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্ব জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। ভেদাভেদ ভুলে নেতার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি নেতাকর্মীদের কাউন্সিল সফল করতে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আব্দুল মান্নান, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান আযম খান, যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, নুরুল ইসলাম নুরু, দেওয়ান আলী, বাহাউদ্দিন বাবুল, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সফিকুল ইসলাম সফিক, ছাত্রসমাজের সেক্রেটারি মিজানুর রহমান মিরু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা