বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের মাঝে কাউন্সিলের লক্ষ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান : গয়েশ্বর চন্দ্র রায়

 

 

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিক প্রচার থেকে বিরত থেকে বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের মাঝে ছড়িয়ে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, ‘কাউন্সিলকে সামনে রেখে অনেকে নিজেকে প্রচার করছেন। এগুলো বন্ধ করে দলের প্রচার বাড়াতে হবে। কারণ ব্যক্তির চেয়ে দল বড়।’

bnp_8940

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিও গানের অ্যালবামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারা দেশের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন। সুতরাং কাউন্সিলেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।’বিগত আন্দোলনে কর্মীদের কোনো ব্যর্থতা নেই জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ওই আন্দোলন-সংগ্রামে বড় নেতাদের ব্যর্থতা সবচেয়ে বেশি। সারা দেশের নেতারা ও সাধারণ কর্মীদের কোনো ব্যর্থতা নেই। কারণ, তারা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।’

কাউন্সিলের প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতা-কর্মীদের নিজেদের ছবি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ব্যক্তি প্রচারে আমরা যতটা যত্নবান, দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ততটা তৎপর নয়। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
এ সময় জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ মালেক, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালিদ আলম মুন্নাসহ সংগঠনটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান