,

সঠিক ভাবে দায়িত্ব পালন করলে রিজার্ভ চুরি হত না

 

 

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক ও আর্থিক বিভাগের প্রত্যেকের যে দায়িত্ব আছে তা প্রত্যেকে যথাযথভাবে পালন করা হলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মত ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় তিনি এ মন্তব্য করেন।

vccc

কারো নাম না উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা পাবলিক মানি। এটা আমার-আপনার বাবার টাকা না। এটা জনগণের অর্থ। ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে প্রত্যেকের যে দায়িত্বটা আছে যদি যথাযথভাবে পালন করা হত তাহলে এই ভুলগুলো হত না।
তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন ব্যাংক এর অর্থ জালিয়াতি এবং খেলাপি ঋণের ঘটনাগুলোর যথাযথ ব্যবস্থা নেওয়া হলে রিজার্ভ লুটের ঘটনা ঘটতো না।

তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন এবং নতুন একজন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে।ব্যর্থতার দায়ে ওএসডি করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে। অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরো দুই ডেপুটি গভর্নরকেও।
আরও বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা