,

একাধিক কুকুরের মৃত্যু,কসাইখানার বিষাক্ত রক্ত খেয়ে !

 

নিজস্ব প্রতিবেদক : ভোলায় কসাইখানার পঁচে যাওয়া বিষাক্ত রক্ত খেয়ে একাধিক কুকুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে শহরের বাংলাস্কুল মাঠ, খালপাড় সড়ক, কসাইপট্টি, নতুনবাজার, উপজেলা পরিষদ সড়ক, ওয়েস্টার্নপাড়াসহ বিভিন্ন এলাকায় অন্তত ৮টি মৃত কুকুর দেখা গেছে।

Bhola1458219254

স্থানীয়রা পৌরসভায় খবর দিলে পৌর কর্তৃপক্ষ মৃত কুকুরগুলো বেলা ১১ টায় সরিয়ে নিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করে।
খবর পেয়ে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একটি দল মাঠ পর্যবেক্ষণ করে এবং কসাইখানার বিষাক্ত রক্ত থেয়ে কুকুরগুলোর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।

এ ব্যাপারে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার কর্মকার বলেন, শহরের বিভিন্ন স্থানে কুকুরের মৃত্যু হওয়ার ঘটনায় খবর পেয়ে আমরা ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনা তদন্তে পাঠাই। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের খালপাড়ে রাস্তা সংলগ্ন কসাইখানায় প্রতিদিন ১৫ থেকে ২০টি গরু-ছাগল জবাই করা হয়।

সেই পশুগুলোর রক্ত কসাইখানার সামনে সকাল থেকে জমে থাকে। একপর্যায়ে রক্তগুলো পঁচে বিষাক্ত হয়ে যায়। সেই বিষাক্ত রক্ত খেয়ে ফুড পয়জনিং হয়ে বেশ কিছু কুকুরের মৃত্যু হয়েছে।তিনি আরো জানান, শুধু কুকুর নয় এসব রক্ত খেয়ে অন্যান্য প্রাণিরাও মৃতু হতে পারে। তাই এমন ঘটনা এড়াতে পশু জবাইয়ের পর জমে থাকা রক্ত নিষ্কাশন ও ওই স্থান এন্টিবায়োটিক দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোনোভাবেই যেন রক্ত জমাট বাধতে না পারে এব্যাপারে স্থানীয় কসাইদের সচেতন করার ব্যবস্থা করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা