,

বিরাটহীন আনুশকা

anushka_sharma_35-wideবিনোদন ডেস্ক : বলিউডের রূপালি জগতে খুব একটা সংগ্রাম করে সাফল্য পেতে হয়নি আনুশকা শর্মার। শাহরুখ খানের বিপরীতে ‘রব নে বানাদি জোডি’ ছবিতে অভিনয় করেই পেয়ে যান তারকা খ্যাতি। বিষয়টি একদম এলাম, অভিনয় করলাম এবং জয় করলামের মতো। শুরুটা বলিউড বাদশার হাত ধরে হওয়ায় ইন্ডাস্ট্রিতে রানীর মতোই বিচরণ করে আসছেন এ তারকা। প্রতিষ্ঠা পেতে সংগ্রাম করতে না হলেও নিজের অভিনয় প্রতিভার যথাযথ ব্যবহার করেছেন বলেই আজকের আনুশকা হয়ে উঠতে পেরেছেন তিনি। শুধু অভিনয় দিয়েই নয়, মিডিয়াপাড়ায় পা রাখার পর থেকে একের পর আলোচনা-সমালোচনার জন্ম দেয়ার দিক থেকেও এগিয়ে আছেন এ অভিনেত্রী। প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের আকর্ষণীয় পুরু ঠোঁটকে হালকা বানানোর মাধ্যমে প্রথমবারের মতো সমালোচনায় উঠে আসেন এ তারকা।

প্রথম ছবিতে সাধারণ এক মেয়ের চরিত্রে অভিনয় করার পর দ্বিতীয় ছবিতে খোলামেলা অভিনয় নিয়েও সমালোচিত হন। ইদানীং সমালোচিত হচ্ছেন প্রেমিক বিরাট কোহলিকে কেন্দ্র করে। ২০১৫ সালটা অভিনয় দিয়ে যতটা না আলোচনায় থেকেছেন তার চেয়ে ঢের সমালোচিত হয়ে আসছেন প্রেমবিষয়ক জটিলতা নিয়ে। বলিউড অভিনেত্রীদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের প্রেমের বিষয়টি বেশ পুরনো কাসুন্দিই বলা যায়। এমনকি ভারতীয় অভিনেত্রীদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের প্রেমের গুঞ্জনও উঠে এসেছে অনেকবার। তবে বিরাট কোহলি ও আনুশকা শর্মার মতো এতটা খোলামেলা প্রেম আর কারও ক্ষেত্রে দেখা যায়নি। টানা দুই বছর ধরে বলিউডের এ অভিনেত্রী ও বিরাট কোহলি চুটিয়ে প্রেম করে যাচ্ছেন। অনেকে তাদের এ সম্পর্ককে স্বামী-স্ত্রী হিসেবেই বিবেচনা করা শুরু করে দিয়েছিল।

বিরাটের সঙ্গে আনুশকার এ সম্পর্কের বিরূপ প্রতিক্রিয়াও পড়েছে বিরাট ভক্তদের মাঝে। গত বিশ্বকাপে ভারতের ব্যর্থতার জন্য কোহলির সঙ্গে আনুশকার উপস্থিতিকে দায়ী করেন অনেকে। ফলে অনেক বিরাট ভক্তই ক্ষোভে ফাটছিলেন আনুশকার ওপর।

প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো কিছুরই কমতি ছিল তাদের মধ্যে। সবার সামনেই একসঙ্গে হাত ধরে ঘুরছেন, হোটেলে এক রুমে থেকেছেন, একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়েছেন। প্রকাশ্যে চুমু খাওয়ার পাশাপাশি আনুশকার শপিংয়ের ব্যাগ হাতে পেছনে পেছনে ঘুরতেও দেখা গেছে বিরাটকে! কিন্তু এত কিছুর পরও পরিণয়ের মুখ দেখছে না তাদের সম্পর্ক। ভাঙার দিকেই নাকি গড়াচ্ছে আজকাল। দুজনের ঘনিষ্ঠ মহল সম্প্রতি এমন তথ্যই জানিয়েছেন। অবশ্য সম্পর্কচ্ছেদের ব্যাপারে আনুশকা শর্মা এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তবে গত মাসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট ‘হার্টব্রোকেন’ লিখে সে ইঙ্গিত দিয়েছেন।

বিরাটের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ২০১৬ সালের শুরুতে আনুশকাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন কোহলি। কিন্তু আনুশকা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। দুজনেরই বয়স এখন কম এবং সামনে আরও অনেক পথ এগোতে হবে বলে বিয়েতে মত দেননি আনুশকা। ২০১৭ সালের আগে বিয়ে করতে চাননা বলেও বিরাটকে জানিয়ে দিয়েছেন তিনি। এ কারণেই দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্য। এখন তো বিরাটকে একেবারেই সময় দিচ্ছেন না বলিউডের এ গ্লামাল গার্ল। বর্তমানে সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবির শুটিংয়ের জন্য বেশ ব্যস্ত সময় পার করছেন ২৭ বছর বয়সী এ তারকা। সময় দেয়া না দেয়া নিয়েও সম্পর্কের মধ্যে চলছে টানাপড়েন। এরই মধ্যে দুজন একে অপরের টুইটার ও ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন। শুধু কী তাই? কয়েকদিন আগেও বলিউডের এক অভিনেতার জন্মদিনে আনুশকাকে নিয়ে একাই গিয়েছিলেন বিরাট কোহলি। সেখানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন বলে জানিয়েছেন উপস্থিত অতিথিরা। এ ধরনের নানা ঘটনাই বিরাট-আনুশকা জুটির প্রেমকে এখন অতীত বলেই মন্তব্য করছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা