,

রিজার্ভ চুরির অর্থ উদ্ধার করা কঠিন : গুইংগুনা

1458199113_549ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান ফিলিপাইনের সিনেটর তিওফিস্তো গুইংগুনা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির অর্থ ব্ল্যাকহোলে (অতল গহ্বরে ) চলে গেছে। তাই তা উদ্ধার করা কঠিন হবে। এদিকে ফিলিপাইনের সিনেট গঠিত ‘ব্লু রিবন’ তদন্ত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের নাগরিকদের সম্পৃক্ততার জোরালো প্রমাণ পাচ্ছে। তবে চুরি হওয়া ডলার যেভাবে ফিলিপাইনের জুয়ার আসর ক্যাসিনোতে স্থানীয় মুদ্রায় রূপান্তর করে বাইরে পাচার করা হয়েছে, তাতে অর্থ উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ।

অপরদিকে আজ বৃহস্পতিবার আরসিবিসি’র মাকাতি সিটির জুপিটার ব্রাঞ্চের কাস্টমার সার্ভিস প্রধান রোমুয়ালদো অ্যাগারাদো ব্লু রিবন কমিটির শুনানিতে জানান, তার শাখার ব্যবস্থাপক (ব্র্যাঞ্চ ম্যানেজার) মাইয়া সান্তোস দেগুইতোকে গাড়িতে ২০ মিলিয়ন পেসো তুলতে দেখেছেন। আগারাদো বলেন, গত ৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগতভাবে কাগজের ব্যাগে ভরে ২০ মিলিয়ন পেসো দেগুইতোর গাড়িতে তুলতে দেখেছেন। সেসময় বলা হয়েছিল, চীনের ব্যবসায়ী উইলিয়াম গোর রেমিট্যান্সের অর্থ এটা।

আগারাদো জানান, সেদিন বিকেলে আরসিবিসির ওই শাখার সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে ক্যাশ সেন্টার থেকে ২০ মিলিয়ন পেসো নেয়ার অনুরোধ করা হয়েছিল। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে ক্যাশ সেন্টার থেকে সশস্ত্র গাড়িটি আসে। আমরা সেই অর্থ গুনেছি, এর পরিমাণ ছিল ২০ মিলিয়ন পেসো। তিনি বলেন, সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে গণনাকারী এসে একটি বাক্সে ভরেন এবং গোনেন। এবং এরপর তিনি শাখা ব্যবস্থাপক মাইয়া দেগুইতোর কক্ষে অর্থ রেখে আসেন। সেই সময় মাইয়া দেগুইতো বাইরে ছিলেন। আমার মনে হয়, তিনি এ সময় ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন।

আগারাদো বলেন, আমি এসব পরিষ্কার দেখতে পেয়েছি, কারণ আমি ব্যাংকের মূল দরজার সামনে বসেছিলাম। দরজা কাচের তৈরি হওয়ায় বাইরে দেখতে কোনো সমস্যা হয়নি, যদিও সন্ধ্যা সাড়ে ৬টা বা পৌনে ৭টার মতো বাজে, কার্যালয়ের মধ্যে পর্যাপ্ত আলো ছিল।

অন্যদিকে বৃহস্পতিবার অভিযুক্ত আরসিবিসি ম্যানেজার দেগুইতোর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে ব্লু রিবন কমিটি। এতে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন। দেগুইতো অর্থ পাচারের বিষয়ে তথ্য দেয়ার প্রস্তাব দেয়ার পর এ বৈঠক হলেও জাতীয় নিরাপত্তার কথা বলে বৈঠকের আলোচ্য বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে